খেলা

ভারতীয় ক্রিকেটের নতুন সূর্য যশবর্ধন

Yashvardhan, the new sun of Indian cricket

Truth Of Bengal: যশবর্ধন দালাল এই নামটা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে একটা অজানা নাম। স্বাভাবিক তেমনই হওয়ার কথা। কেননা, যশবর্ধন কোনও নামকরা ক্রিকেটার হয়ে ওঠেননি এখনও। কাজেই কেন তাঁর মতো তরুণ ক্রিকেটারদের মনে রাখবেন সকলে। কিন্তু এবার সেই যশবর্ধনকেই মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। এমনই নজির গড়েছেন হরিয়ানার তরুণ এই ক্রিকেটারটি।

গত শনিবার সিকে নাইডু অনুর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্টে মুম্বইয়ের মুখোমুখি হয়েছিল হরিয়ানা। নিজেদের ঘরের মাঠে সেই ম্যাচেই অনবদ্য ব্যাটিং করলেন যশবর্ধন। তাঁর সংগ্রহ ৪৬৩ রান। ১২টি ছয়, ৪৬টি চারের সাহায্যে বিশাল এই রান করেন যশ। ৫১ বছরের সিকে নাইডু ট্রফির ইতিহাসে এটাই প্রথম কোয়াড্রপল সেঞ্চুরির রেকর্ড। যা করে দেখালেন গুরগাঁওয়ের ক্রিকেটারটি। এর আগে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছিলেন উত্তর প্রদেশের মিরাটের ক্রিকেটার সামির রিজভী। গত মরশুমে সৌরাষ্ট্রের বিপক্ষে ২৬৬ বল খেলে ৩১২ রান করেছিলেন সামির। এতদিন এটাই ছিল সিকে নাইডু ট্রফির সর্বোচ্চ রান। এবার সামির টপকে ১ নম্বরে উঠে এলেন যশ।

তবে বড় রানের ইনিংস খেলা যশের এটা প্রথম নয়, এর আগে হরিয়ানার স্থানীয় অনুর্ধ্ব ১৬ ক্রিকেট লিগে তাঁর অ্যাকাডেমির হয়ে দূরন্ত ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যশ। সেবার তাঁর ব্যাট থেকে এসেছিল ২৩৭ রানের ইনিংস। যার জেরেই বড় জয়ও পেয়েছিল যশের দল। এবার সেটাও ছাপিয়ে গেলেন তিনি। তাও কোনও স্থানীয় ক্রিকেট লিগে নয়। ভারতের প্রথম সারির অন্যতম সেরা টুর্নামেন্ট কোচবিহার ট্রফিতে।

যশের এই নজির গড়ার খবর যখন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন। তাঁদের মধ্যে কেউ কেউ আগামী দিনে জাতীয় দলের অন্যতম তারকা বলেও অভিহিত করেছেন যশকে। অবশ্য তাতে কান দিতে নারাজ হরিয়ানি ক্রিকেটার। এখন তাঁর সামনে একটাই লক্ষ্য জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচেও এই ধারাবাহিকতা বজায় রাখা।

Related Articles