ভারতীয় ক্রিকেট তারকার সেঞ্চুরিতে মুখরিত হয় ধরমশালা
Dharamshala is buzzing with centuries of Indian cricket stars

The Truth of Bengal: ধর্মশালা টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় ক্রিকেট দল দাপুটে পারফরম্যান্স করছে। দিনের শুরুতে ব্যাট করতে নামেন রোহিত শর্মা এবং শুভমান গিল। শুক্রবার ব্রিটিশ বোলারদের ভারতের এই দুই ব্যাটার কোনও সুযোগই দেননি। অবশেষে দুর্দান্ত শতরান করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই রোহিত ব্যাট থেকে শতরান বেরিয়ে আসে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল আপাতত ৩৪ রানে এগিয়ে রয়েছে। তবে রোহিতকে যোগ্য সঙ্গত দিচ্ছেন শুভমান গিলও।
💯 for Rohit Sharma! 🙌
His 12th Test ton! 👏
Talk about leading from the front 👍 👍
Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/LNofJNw048
— BCCI (@BCCI) March 8, 2024
তিনিও ৯২ রানে অপরাজিত রয়েছেন।ধরমশালা টেস্টের প্রথম দিন টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে ছিল ১ উইকেটে ১৩৫ রান। ৫২ রানে অপরাজিত ছিলেন রোহিত শর্মা আর ২৬* শুভমন গিল। দ্বিতীয় দিন আধ ঘণ্টা খেলা হতেই শুভমন অর্ধশতরান পূরণ করে ফেলেন। দেখতে দেখতে দ্বিতীয় উইকেটে ১০০-র বেশি রানের পার্টনারশিপ গড়ে ফেলেন রোহিত-শুভমন। এই তালিকায় ৭৮টি ছক্কা মেরে প্রথমস্থানে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
The Rohit Rumble Show in Dharamshala🏔️🏟️
Another well-deserved Test 💯for #TeamIndia‘s maverick skipper 🙌#IDFCFirstBankTestSeries #BazBowled #INDvENG #JioCinemaSports pic.twitter.com/A686RXXgCm
— JioCinema (@JioCinema) March 8, 2024
৩৬ বছর বয়সী ডানহাতি ওপেনিং ব্যাটারের ব্যাট থেকে ম্যাচে ইতিমধ্যেই ৩টি ছক্কা এসেছে। তিনি WTC-তে ভারতের সর্বোচ্চ রান স্কোরার, এখন পর্যন্ত খেলা ৩১ ম্যাচে ৫২টি ছক্কা মেরেছেন হিটম্যান। ব্যাক টু ব্যাক দুই ভারতীয় তারকার সেঞ্চুরিতে মুখরিত হয় ধরমশালা। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা টেস্টে এই নিয়ে ১২তম সেঞ্চুরি করলেন। আর শুভমনের টেস্ট কেরিয়ারের এটি চতুর্থ শতরান। এ বার দেখার এই অনবদ্য জুটিকে ভাঙেন ইংল্যান্ডের কোন বোলার।






