খেলা

টেস্ট সিরিজের আগে ধর্মশালায় ডাক রিংকু সিং এর

Rinku Sing 

The Truth of Bengal: ৭মার্চ থেকে ধরমশালাতে শুরু হতে চলেছে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট। দল আগেই ঘোষণা করা হয়েছে বিসিসিআই এর তরফে। এই টেস্ট সিরিজের আগে ধরমশালাতে ডাক পেয়েছেন  রিঙ্কু সিং। তিনি  টিম ম্যানেজমেন্টের সঙ্গে দেখাও করেছেন। গোটা সিরিজে  দলের সঙ্গে রিংকু সিং না  থাকলেও কেন তাকে ডাকা হল তা নিয়ে বেশ কৌতুহলী হয়ে উঠেছিল সমর্থকরা। অবশেষে জানা গিয়েছে সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফটোশুটের জন্য রিঙ্কুকে ডাকা হয়েছিল , তিনি দেখাও করেছেন টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের সঙ্গে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানা গিয়েছে।

যদিও আইপিএল এর পারফরম্যান্স দেখেই  টি টোয়েন্টি দল নির্বাচন করা হবে বলে বিসিসিআইয়ের তরফ থেকে আগেই জানানো হয়েছিল। টিম ইন্ডিয়ার কয়েকজনের খেলা যে নিশ্চিত তাও জানা গিয়েছে।যেমন বিসিসিআই সভাপতি আগেই জানিয়েছিলেন রোহিত শর্মা থাকছেন এই বিশ্বকাপে। গত বছরে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা রিঙ্কুরও সম্ভাবনা রয়েছে ।আইপিএল থেকে জাতীয় দলে সুযোগ পাবার পর নিজের জাত চেনাতে ভোলেননি রিঙ্কু।

ধরমশালাতে শুধু রিংকু একা নন । তার মতো আরো অনেক প্লেয়ার এখানে এসেছিলেন টিম ম্যানেজমেন্টের ডাকে। গত বছর  অগাস্টে তিনি আয়ারল্যান্ড সিরিজে অভিষেক করেন। এই টেস্ট সিরিজ খেলার জন্য ইংল্যান্ডের গোটা দল রয়েছে ধরমশালাতে। ব্র্যান্ডন ম্যাকালাম রয়েছেন দলের সঙ্গে। তার সঙ্গেও সেলফি তুলেছেন রিঙ্কু এবং তা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।আইপিএলে কেকেআরের  হয়ে ২০১৮ সাল থেকে খেলছেন রিঙ্কু। তখন থেকৈই ম্যাকালামের সঙ্গে পরিচয় রিঙ্কু সিং এর। এবার তার সঙ্গেই দেখা হলো ।

Related Articles