খেলা
Trending

WORLD CUP: ‘মোদি’ – ‘অমিত শাহ’-রাও করেছেন আবেদন! হাজারে হাজারে আবেদন জমা পড়েছে

WORLD CUP: Plenty of application submitted for Head Coach position of team India

The Truth Of Bengal: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বদল হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচ । এ বছর জুন মাস পর্যন্ত রাহুল দ্রাবিড়ের  চুক্তি রয়েছে বোর্ডের সঙ্গে। তারপর  নতুন করে নিয়োগ করা হবে , কে হবেন নতুন কোচ তা এখনো স্পষ্ট নয়। ২৭ মে পর্যন্ত কোচের পদে আবেদনের শেষ তারিখ ধার্য করা হয়েছিল বোর্ডের তরফ থেকে। আর সেই পদে এবার ৩,০০০ এর ওপর পড়েছে আবেদন। জানা গিয়েছে এই আবেদন যারা করেছেন তাদের মধ্যে যে নাম রয়েছে সেই তালিকায় নরেন্দ্র মোদি , সচিন তেন্ডুলকর , মহেন্দ্র সিং , ধোনির নাম রয়েছে ।

এইসব যে আবেদন জমা পড়েছে তা স্পষ্ট। তবে বোর্ডের এক কর্তা তরফ থেকে বলা হয়েছে আগের বছরে এমনটা হয়েছিল অনেক ভুয়া আবেদনপত্র জমা পড়েছিল বোর্ড যেহেতু google ফর্মে জমা নেয় সেখানে সাধারণ মানুষের নাম দিতে পারে সে কারণেই এই ভুয়া আবেদন জমা করেছে তবে অনেক ভাবনা চিন্তা করার পর এই পদে বোর্ড নিয়োগ করবে বলে জানা গিয়েছে।

নতুন কোচের  সঙ্গে লম্বা চুক্তি করতে চাইছে বোর্ড।  যিনি কোচের পদে আসবেন তার সঙ্গে তিন বছরের চুক্তি  করা হবে । অর্থাৎ নতুন কোচের সঙ্গে ২০২৭  সাল পর্যন্ত চুক্তি থাকবে। ফের ২০২৭ সালের রয়েছে ওডিআই বিশ্বকাপ সেই বিষয়টাকে মাথায় রেখেই বোর্ডের তরফ থেকে কোচ নির্ধারণ করা হবে।  ২০২৩ বিশ্বকাপ ফাইনালে দেশ বাসীর ট্রফির ইচ্ছা পূরণ না হ্ওয়ায় হতাশ হয়েছে দেশবাসী । কাপ জয়ের সুযোগ থাকলেও তা অধরায় থেকেছে  । দ্রাবিরের সামনে ছিল মহা সুযোগ ।যা হয়নি । সে কারণে দীর্ঘ মেয়াদী চুক্তি থাকবে নতুন কোচের সঙ্গে। সব ভুয়ো আবেদন বাতিল করে নতুন করে কোচের খোঁজ করে চলবে বিসিসিআই।

Related Articles