অ্যাস্টন ভিলায় কি অনিশ্চিত মার্তিনেজের ভবিষ্যৎ!
What an uncertain future for Martinez at Aston Villa!

Truth of Bengal: অ্যাস্টন ভিলার শেষ প্রহরী হিসেবে গোটা বিশ্বের মন জয় করে নিয়েছিলেন আর্জেন্টিনাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। দেখতে দেখতে অ্যাস্টন ভিলায় পাঁচ বছর হয়ে গেল তাঁর। সেই মার্তিনেজ আগামী মরসুমে অ্যাস্টন ভিলাতে থাকবেন কি না তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।
অনেকেই মনে করছেন টটেনহ্যামের বিরুদ্ধে ২-০ গোলে জয়ের পর ম্যাচ শেষে তাঁর আনন্দশ্রু নাকি তারই ইঙ্গিত। তবে যদি মার্তিনেজ অ্যাস্টন ভিলা ত্যাগ করেন, সেক্ষেত্রে একটা যুগের অবসান হবে বলেও ধারণা তাঁদের অনেকেরই।
মার্তিনেজ অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকেই দলকে পৌঁছে দিয়েছেন এক নতুন মাত্রায়। ভিলার জার্সি গায়ে শেষ প্রহরী হিসেবে মোট ২১১ ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে দু বার ফিফার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন।
ভিলাতে মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে বর্তমানে দলের কোচ উনাই এমেরি বলেন, ‘এমির বিষয়টি আমরা অবশ্যই দেখব।’ অবশ্য ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, এমরির এই বক্তব্যে মধ্যেই লুকিয়ে রয়েছে আর্জেন্টিনার গোলরক্ষকের ভবিষ্যৎ।





