খেলা

দুরন্ত লড়াই করেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় অ্যাস্টন ভিলার

Aston Villa knocked out of Champions League despite struggling

Truth Of Bengal: মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অপর একটি ম্যাচে পিএসজি-র মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা। সেই ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিলেও প্রথম লেগের ম্যাচে জয়ের সুবাদে এই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিল পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্য ম্যাচের গল্পে ঘুরে-ফিরেই আসে ২০১৭ সালে বার্সা বানাম পিএসজি-র কোয়ার্টার ফাইনাল ম্যাচের কথা। যে ম্যাচের প্রথম লেগে পিএসজি জয় পেয়েছিল ৪-১ গোলে। কিন্তু দ্বিতীয় লেগের ম্যাচে কাতালানরা ম্যাচ জিতেছিল ৬-১ গোলে। সেদিনও ম্যাচের রিমোর্ট কন্ট্রোল ছিল যাঁদের হাতে সেই লুইস এনিরেকে ও এমিরি। মঙ্গলবারও ম্যাচে দুই কোচের আসনেও তাঁরা।

ম্যাচের ১১ মিনিটে মরক্কোর ফুটবলার আচরাফ হাকিমি প্রথম গোল করেছিলেন পিএসজির হয়ে। এরপর ২৭ মিনিটে ফের এনরিকের দলকে এগিয়ে দেন নুনো। কিন্তু বিরতির মিনিট দশেক আগে অ্যাস্টন ভিলার হয়ে ব্যবধান কমান তিলিমানস।

এরপর বিরতি থেকে ফিরেই ৫৫ ও ৫৭ মিনিটে দুটি গোল করে অ্যাস্টন ভিলার জয় নিশ্চিত করে দেন ম্যাগগিন ও কোনসা। ম্যাচ জিতলেও প্রথম ম্যাচে ৩-১ গোলের জয়ই এনরিকের দলকে শেষ চারের টিকিট নিশ্চিত করে দিল। না হলে হয়ত লজ্জার হার নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হত তাঁদের।

Related Articles