Truth Of Bengal: বিশ্ব ফুটবলের দলবদলের মানচিত্রে একটা প্রবাদ আছে, ‘যতক্ষণ না আঁচানো হচ্ছে, ততক্ষণ বিশ্বাস নেই।’ সেই কথাটাই আবার প্রমাণিত হল আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজের (Emiliano Martínez) দলবদলকে ঘিরে। একটা সময় তাঁর ক্লাব ছাড়ার বিষয়ে জোর জল্পনা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হল না। নিজের পুরনো ক্লাব অ্যাস্টনভিলাতেই।
Truth Of Bengal: Transformer Theft: গোপন সূত্রে খবর পেয়ে ভাঙাচোরা দোকানে হানা, আটক প্রচুর বেআইনি সরঞ্জাম, আটক ৩
প্রসঙ্গত, মার্তিনেজের(Emiliano Martínez) তাঁর পুরনো ক্লাব ছাড়ার প্রসঙ্গটিকে ঘিরে জোড় গুঞ্জন ছড়ায় গত বছরই। যা আগুনে ঘি ঢেলে দেয় গত ১৬মে। যেদিন অ্যাস্টনভিলা মুখোমুখি হয়েছিল টটেনহ্যামের। এবং সেই ম্যাচে ২-০ গোলে পরাজিত হতে হয় ভিলাকে। এরপরই আগুনে ঘি ঢালা শুরু হয়। ভিলা সমর্থকরা ম্যাচ হারের জন্য তোপ দাগতে শুরু করেন মার্তিনেজকে। যা ভালভাবে গ্রহণ করতে পারেননি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক। এমনকি ভিলার জার্সি গায়ে এটাই তাঁর শেষ ম্যাচ সেই ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন তিনি।
এরপর থেকেই মার্তিনেজের(Emiliano Martínez) দল ছাড়ার বিষয়টি আরও তীব্র হতে থাকে। অনেক ক্লাব তাঁকে নেওয়ার দৌড়ে থাকলেও, অনেকেই ভেবেছিলেন ষে মার্তিনেজ হয়ত শেষ পর্যন্ত ম্যাঞ্চেস্টারের পথেই পা বাড়াবেন। শেষ পর্যন্ত তাও হল না। এক্ষেত্রে দলবদলকে ঘিরে মিলে গেল সেই পুরনো প্রবাদ, ‘না আচালে বিশ্বাস নেই।’
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
শুধু তাই নয়, পুরনো দলে থেকে গিয়েই এভারটনের বিরুদ্ধে ম্যাচ খেলতে মাঠে নেমে পড়লেন তিনি। এবং নিশ্চিত পতনের হাত থেকে রক্ষাও করলেন নিজের দলকে। ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় গোল বাঁচানোর ছবি দিয়ে আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘যখন আমি জার্সির বুকে প্রতীক (ক্লাব বা দেশের লোগো) পরি, তখন আমি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েই খেলি।’
এদিকে এমিকে তাঁর দলে ধরে রাখতে পেরে খুশি অ্যাস্টনভিলার কোচ উনাই এমেরিও। তিনি বলেন, ‘আমি খুশি আমরা শেষ পর্যন্ত এমিকে আমাদের মধ্যে ধরে রাখতে পেরে। ও যেভাবে ফিরে এসে মাঠে দুরন্ত পারফরম্যান্স করল, তা এককথায় অসাধারণ।’(Emiliano Martínez)



