আন্তঃবিশ্ববিদ্যালয় কবাডি ম্যাচে আক্রান্ত তামিলনাড়ুর খেলোয়াড়রা
Tamil Nadu players injured in inter-university kabaddi match

Truth Of Bengal: আন্তঃবিশ্ববিদ্যালয় কবাডি টুর্নামেন্টের আসরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই দলের খেলোয়াড়রা। ঘটনাস্থল পঞ্জাবের ভাতিন্ডা। এই ঘটনায় যে দুই দলের মধ্যে এমন ঘটনা ঘটেছে সেই দুই বিশ্ববিদ্যালয় হল তামিলনাড়ুর মাদার টেরেসা আন্তঃবিশ্ববিদ্যালয় এবং দ্বারভাঙ্গা বিশ্ববিদ্যালয়। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
It is shocking that Tamil Nadu women players who went to play Kabaddi in Punjab were attacked. The attack took place during a Kabadi match between Punjab and Tamil Nadu. I urge the Punjab Chief Minister Bhagwant Mann ji to take appropriate enquiry and action on attackers.… pic.twitter.com/vIZrG0EsVn
— Devakumaar (@DevakumaarOffcl) January 24, 2025
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনার সূত্রপাত হয়েছে মাদার টেরেসা ও দ্বারভাঙ্গা বিশ্ববিদ্যালয়ের মহিলাদের ম্যাচ চলাকালীন রেফারির ডাকা এক ফাউলকে কেন্দ্র করে। রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তামিলনাড়ুর মাদার টেরেসা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা। এই ঘটনার প্রতিবাদ করা মাত্রই রেফারির সঙ্গে তাঁদের বাক-বিতণ্ডা শুরু হয়। এবং শেষ পর্যন্ত ঘটনায় জড়িয়ে পড়ে হাতাহাতি জড়িয়ে পড়েন দ্বারভাঙ্গা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা। যা একটা সময় মারাত্মক ধারণ করে। এমনকি চেয়ার ভাঙ্গা-ভাঙ্গিও হয়। এবং ঘটনায় মাদার টেরেসা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু খেলোয়াড় আহতও হয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ক্রীড়ামন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি জানান, ‘খেলার মাঠে এইরকম ঘটনা কখনই কাম্য নয়। তবে রাজ্যের খেলোয়াড়রা নিরাপদে আছেন। এবং তাঁরা খুব শীঘ্রই তামিলনাড়ুতে ফিরে আসবেন।’
তিনি আরও জানান, ‘শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে। আমার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে ওখানে উপস্থিত কালাইরাসির সঙ্গে। এখন সব কিছু নিয়ন্ত্রণেই আছে।’






