খেলা

অলিম্পিক্সে ফের পদক জয় ভারতের, স্বপ্নিল কুসালের হাত ধরে এল তৃতীয় পদক

Swapnil Kusal wins third medal in Olympics for India

The Truth Of Bengal: অলিম্পিক্স গেমসে আবার পদক জয় ভারতের। স্বপ্নিল কুসালের হাত ধরে এল তৃতীয় পদক। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে স্বপ্নিল কুসালে ব্রোঞ্জ পদক জিতে নিলেন।ভারতের তিনটি পদকই এল শুটিং থেকে। কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের স্নায়ু ধরে রেখে দেশকে পদক এনে দিলেন তিনি।অলিম্পিক্সে ভারতের আরও একটি পদক। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জিতলেন ভারতের স্বপ্নিল কুসালে।

তিনটি পদকই এল শুটিং থেকে। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা স্বপ্নীল বিশ্ব ক্রীড়া জগতে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলেন। প্রথম অভিষেকে অলিম্পিক্হ গেমসে পেলেন পদক।প্যারিসে প্রথম পদক জিতেছিলেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ভারতের দ্বিতীয় পদক আসে এই ইভেন্টেরই মিক্সড বিভাগে সরবজ্যোত সিং এবং মনু ভাকের হাত ধরে। এবার এল তৃতীয় পদক।

এবারও সেই শুটিং থেকেই এল পদক। ৫০ মিটার রাইফেলের ৩ পজিশন ইভেন্টে পদক জিতলেন স্বপ্নিল কুসালে। দেশের হয়ে এই বিভাগে স্বপ্নিলই প্রথমবার পদক এনে দিলেন। ফাইনাল রাউন্ডে কড়া প্রতিদ্বন্দ্বিতার পর ৪৫১.৪ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে শেষ করেন ভারতীয় শুটার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নিলের এই সাফল্যের শুভেচ্ছা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেন্ডেলে লিখেছেন স্বপ্নিলের এই সাফল্যে দেশ গর্বিত।

Related Articles