Democracy Reform: প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র চলবে না, মন্তব্য নাহিদ ইসলামের
তিনি বলেন, যদি সংস্কার হয়, তাহলে প্রত্যকের জীবনে পরিবর্তন হবে, এমন একটা সংসদ হোক যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে।
Truth Of Bengal: সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম (Democracy Reform)। উপস্থিত ছিলেন এনসিপির অনেকেই। পথসভার আগে স্থানীয় তমালতলা থেকে জুলাই পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পথসভা থেকে তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কারের আন্দোলন থেকে গণঅভ্যুথ্থানের পথে এগিয়েছিলাম। তাঁরা বলেন, প্রত্যেকের মতোই এনসিপিও চায় নির্বাচন হোক। মানুষের ভোটাধিকার চাই, মানুষের মত প্রকাশের অদিকার নিশ্চিত করার দরকার।
তিনি বলেন, যদি সংস্কার হয়, তাহলে প্রত্যকের জীবনে পরিবর্তন হবে, এমন একটা সংসদ হোক যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর দ্বারা রাষ্ট্র বা কোন সরকার পরিচালিত হবে না। নাহিদ ইসলামের কথায়, এনসিপি এমন একটি দল রাষ্ট্র ব্যবস্থার জন্য নতুন দেশের জন্য কথা বলে (Democracy Reform)।
তাঁর বক্তব্য, অনেকেই নাকি বলছে এনসিপি দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারঁ কথা, সংস্কারের মাধ্যমে পুরাতন আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে; যাতে আর কোনো নির্বাচন কমিশন দলীয়করণ না হয়। একটা নিরপেক্ষ পুলিশ, প্রশাসন ও বিচার ব্যবস্থা চাই। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি নানা ধরনের কর্মসূচি পালন করছে। জুলাই গণ-অভ্যুথ্থানের বর্ষপূর্তি এক মাস ধরে পালন করা হবে। মাঝে বিরতি দিয়ে ৫ অগস্ট পর্যন্ত এই অনুষ্ঠান চলবে (Democracy Reform)।






