সোনমের পাকিস্তান-যোগ অভিযোগের পাল্টা দিলেন স্ত্রী গীতাঞ্জলি
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে লেহতে অবস্থিত বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান 'এলএবি’র সমর্থকরা।
Truth Of Bengal: এই মুহূর্তে লাদাখের রাজনীতি উত্তপ্ত সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) গ্রেফতারি নিয়ে। তার মধ্যেই তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন লাদাখ পুলিশের ডিরেক্টর জেনারেল এসডি সিং জামওয়াল। তাঁর অভিযোগ, এই বছর ফেব্রুয়ারি মাসে ধৃত সমাজকর্মী পাক সংবাদমাধ্যম ‘ডন’এর এক অনুষ্ঠানে যোগ দেন এবং যোগাযোগ রাখতেন এক পাক গোয়েন্দার সঙ্গেও, যা সন্দেহজনক। এবার এই ব্যাপারে পাল্টা দিলেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি।
আরও পড়ুনঃ শারদীয় শুভেচ্ছায় একতার ডাক, পুজোয় বার্তা প্রধান উপদেষ্টার
তিনি বলেন, “যেই অভিযোগ ছড়ানো হচ্ছে তা মিথ্যা এবং মানহানিকর। ওখানে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সম্মেলনে।” এর সঙ্গে তিনি জানান, “ওই অনুষ্ঠানে উনি পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছিলেন, তার প্রশংসা করেছিলেন এবং সাধুবাদ জানিয়ে বক্তব্য রেখেছিলেন।” অনুষ্ঠানের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে গীতাঞ্জলির তরফ থেকে।(Sonam Wangchuk)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে লেহতে অবস্থিত বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান ‘এলএবি’র সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি উগ্র হয়ে যায় এবং এরপরই সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। একাধিক ব্যক্তির মৃত্যু হয়। কেন্দ্রের তরফ থেকে সোনমকে দায়ী করা হয় এর জন্য। তবে সোনমও পাল্টা প্রশাসনকে দায়ী করেন। শেষে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় সমাজকর্মীকে। এছাড়া বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে এফসিআরএ লাইসেন্স বাতিল করা হয়েছে তাঁর সংস্থা ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’এর। এই গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্র সরকারের সমালোচনা শুরু করেন বিরোধী নেতারা।(Sonam Wangchuk)





