রাজ্যের খবর

হাওড়া স্টেশনে গোয়েন্দাদের মেগা অপারেশন! বিপুল পরিমাণ গাঁজাসহ জালে ২ পাচারকারী

গত ১২ আগস্ট ২০০৬ তারিখে গোপন সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে স্টেশনে ওত পেতে থাকা গোয়েন্দা আধিকারিকেরা দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন।

Truth of Bengal: হাওড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করল হাওড়া পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। গত ১২ আগস্ট ২০০৬ তারিখে গোপন সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে স্টেশনে ওত পেতে থাকা গোয়েন্দা আধিকারিকেরা দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজত থেকে মোট ২১ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের নাম উমেশ বর্মা ও কৃষ্ণ যাদব বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত অভিযুক্তেরা স্বীকার করেছে যে, বাজারে চড়া দামে বিক্রির উদ্দেশ্যেই তারা এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এসেছিল। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য প্রতিরোধ সংক্রান্ত এনডিপিএস (NDPS) আইনের কঠোর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

শহরের বুক থেকে মাদকের কারবার পুরোপুরি নির্মূল করতে হাওড়া সিটি পুলিশের এই ধরনের ঝটিকা তল্লাশি ও কঠোর মাদকবিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আধিকারিকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

Related Articles