কলকাতা
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে বছরভর কর্মসূচি
মূর্তির পাশাপাশি মিউজিয়াম-সহ বিভিন্ন পরিকাঠামো তৈরির পরিকল্পনাও রয়েছে।
Truth of Bengal: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ বিষয়ে আয়োজিত বৈঠকে অর্থমন্ত্রী-সহ রাজ্য সরকারের আধিকারিকরা উপস্থিত ছিলেন।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে ১২৫ ফুট উচ্চতার মূর্তি তৈরির জন্য ইতিমধ্যেই ভূমিপুজো হয়েছে। দ্রুত নির্মাণকাজ শুরু হবে। মূর্তির পাশাপাশি মিউজিয়াম-সহ বিভিন্ন পরিকাঠামো তৈরির পরিকল্পনাও রয়েছে।
আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল ও কলেজের পাঠ্যক্রমে দেশের ও পশ্চিমবঙ্গের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান, তাঁর চিন্তাভাবনা ও জাতীয়তাবাদী ভাবনা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর জীবন ও কর্ম নিয়ে বাংলা ও ইংরেজি ভাষায় একটি পূর্ণাঙ্গ বই প্রকাশের সিদ্ধান্তও হয়েছে।


