খেলা

সুনীলের সোনালী ইতিহাস

Sunil Chhetri

The Turth of Bengal: ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক। গোলের পর গোল। দেশের সর্বাধিক গোল স্কোরার সুনীল ছেত্রী। কিং বদন্তি সুনীলের জন্মদিন ভুলতে পারেননা দর্শকেরা । ৩রা আগষ্ট তাঁর জন্মদিন । ১৯৮৪ সালে ৩রা আগষ্ট এই দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন অন্ধ্রপ্রদেশে। তার উত্থানের ইতিহ ইতিহাস বড়্ই উজ্জ্বল । সালটা ২০০৬। তখন ফিফার সভাপতি  শেপ ব্লাটার। ভারতীয় ফুটবল সম্পর্কে মন্তব্য করেছিলেন, ‘ঘুমন্ত দৈত্য’ দৈত্য বলে । সেই দৈত্য যে  কে তা আর বুঝতে বাকি নেই অনুরাগীদের । তিনি সুনীল ছেত্রী । মাঠে হোক বা বাইরে। তাঁর ফুটবল দক্ষতার প্রশংসা করেন সকলে । সাফল্যের শীর্ষে পৌঁছেও যিনি মাটিতে পা রেখে চলতে পারেন।

মাঠে তাঁর আচরণ বাধ্য করে ভালো বাসতে। সুনীল ছেত্রী একমাত্র ভারতীয় ফুটবলার যিনি সবচেয়ে বেশি ম্যাচ ভারতীয় দলের জার্সি গায়ে। এখন পর্যন্ত তিনি ১২৯ টি ম্যাচ খেলেছেন। দলে এক ঝাঁক তরুণ ফুটবলার থাকলেও সুনীল ছেত্রী ফিটনেস যেন কথা বলে । আন্তর্জাতিক গোলের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় ফুটবলের সুপারস্টার। তিনি পাঁচ বার বর্ষসেরা পুরস্কার ও পেয়েছেন । ২০১১ সালে সাফ চ্যাম্পিঢয়নে সেরা ফুটবলার । ২০০১ সালে দিল্লির সিটি ক্লাবের হয়ে খেলা শুরু করেন সুনীল। পরের বছরই অর্থাৎ ২০০২ সালে তাঁকে সই করায় মোহনবাগান।  কিছুদিন আগে তিনি কলকাতাতেও এসেছিলেন ।

মোহনবাগান দিবসে আবেগ ঘন সুনীলকে দেখেছিল কলকাতা বাসী। ২০০৫ সালে মোহনবাগান ছাড়ার পর তিনি একাধিক ক্লাবে খেলেছেন। যার মধ্যে রয়েছে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের বি টিম। ক্লাব ফুটবলে ৩৮৮ ম্যাচে ১৮৫ গোল করেছেন তিনি। সুনীলের সাফল্য লিখে শেষ করা যাবে না। এখন সুনীলের পাখির চোখ এশিয়ান গেমস। তার পর রয়েছে এএফসি এশিয়ান কাপ । তবে এর এর ই মাঝে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় জানাবেন বলেই মনে করছেন অনুরাগীরা ।  তার কত বয়স ! সেটা হিসেব করতে রাজি নয় অনুরাগীরা । তারা সুনীলকে ময়দানেই চান সবসময়।

Related Articles