কলকাতা

Nabanna: নবান্নে আসছেন ওমর আবদুল্লা! মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসবেন বৈঠকে

On July 10, Jammu & Kashmir's Omar Abdullah will meet West Bengal CM Mamata Banerjee at Nabanna for a crucial dialogue on Kashmir’s tourism crisis post-terror attacks

জয় চক্রবর্তী: বৃহস্পতিবার ১০ জুলাই নবান্নতে আসছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Nabanna)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। কিছুদিন আগেই কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গি হামলার ঘটনার পর কাশ্মীরে পর্যটকের সংখ্যা বেশ খানিকটা কমে গিয়েছে।

[আরও পড়ুন: Akash Deep: আকাশদীপ নো বলে আউট হয়েছিলেন রুট? বিতর্কের মাঝে এই বিষয়ে মুখ খুলল এমসিসি]

কাশ্মীরের পর্যটকদের মধ্যে সবথেকে বেশি পশ্চিমবঙ্গের মানুষ। পর্যটককে চাঙ্গা করতে নবান্নের বৈঠকে সেই বিষয় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র। পাশাপাশি রাজনৈতিক সাম্প্রতিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে। ইতি মধ্যেই এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। বিভিন্ন বিরোধীদলকে একত্রিত হয়ে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান করেছেন। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই সমস্ত বিষয় নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে (Nabanna)।

FB POST: https://www.facebook.com/share/v/1GQVRggJFT/

Related Articles