খেলা

Cristiano Ronaldo: রোনাল্ডোর হ্যাট্রিকে বড় জয় আল নাসেরের

আল নাসেরের হয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করলেন তাদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Truth of Bengal: যতই তাঁর বয়স হোক না কেন, এখনও তিনি মাঠে নামলে যেন সবকিছুকেই হার মানান। ঠিক যেমনটা দেখা গেল বৃহস্পতিবার এক প্রীতি ম্যাচে। সেই ম্যাচে আল নাসেরের প্রতিপক্ষ ছিল রিও আভে। আল নাসেরের হয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করলেন তাদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি। বাকি একটি গোল করলেন মহম্মদ সিমাকান (Cristiano Ronaldo)।

আরও পড়ুন: Post Office: সফটওয়্যারের কারনে ডাক বিভাগের কাজকর্ম বন্ধ, পেনশন তুলতে এসে ফিরে যেতে হচ্ছে

নিজের দেশের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচ শুরুর আগেই সিআর সেভেন ঘোষণা করেন, আগামী ২০২৭ সাল পর্যন্ত তিনি আল নাসেরের জার্সি গায়েই মাঠে নামবেন। এবং সামাজিক মাধ্যমে তিনি তাঁর ভক্তদের উদ্দেশে লেখেন, ‘আবার নতুন অধ্যায়ের সূচনা হল।’ এই ম্যাচে আল নাসেরকে প্রথম এগিয়ে দেন মহম্মদ সিমাকান। এরপর দ্বিতীয় গোলের জন্য সৌদির ক্লাবটিকে অপেক্ষা করতে হয় বেশ খানিকক্ষণ। বিরতির ঠিক আগে আল নাসেরের হয়ে নিজের প্রথম গোলটি করেন পর্তুগিজ তারকা। প্রতিপক্ষের বক্সে সতীর্থ জোয়াও ফেলিক্সের কাছ থেকে বল পেয়ে গোলের খাতা খোলেন তিনি (Cristiano Ronaldo)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এরপর ৬৩ মিনিটে প্রতিপক্ষ দলের খেলোয়াড় নেলসন অ্যাবির হাতে বল লাগলে পেনাল্টি পায় আল নাসের। কিন্তু তা থেকে নাসেরের হয়ে ব্যবধান বাড়াতে ব্যর্থ হন সাদিও মানে। তবে ব্যবধান বাড়ানোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আল নাসেরকে। পেনাল্টি মিসের মাত্র কয়েক সেকেন্ড পরেই নিজের দ্বিতীয় গোলটি সেরে ফেলেন সিআর সেভেন। ম্যাচের ৬৮ মিনিটে আবার একই ভুল করে বসেন সেই নেলসন। এবার তা থেকে গোল করতে কোনও ভুল করেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দলের ব্যবধান বাড়ানোর পাশাপাশি এই গোল করেই নিজের হ্যাটট্রিকটি সেরে ফেলেন পর্তুগিজ অধিনায়ক (Cristiano Ronaldo)।

Related Articles