খেলা

Rohit Sharma: বিজয় হাজারে ট্রফিতে নামছেন রোহিত-বিরাট, বোর্ডের ‘কড়া’ বার্তায় তোলপাড়

সেই কারণেই বিজয় হাজারে ট্রফিতে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।আগে জানা গিয়েছিল, বিজয় হাজারে ট্রফির শুরুতে খেলবেন না রোহিত।

Truth of Bengal: জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা এখন কার্যত বাধ্যতামূলক। বোর্ডের তরফে সরাসরি নির্দেশ না থাকলেও, অলিখিতভাবে এমনই বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন ক্রিকেট মহলের একাংশ। বিশেষ করে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সিনিয়র ক্রিকেটারদের ম্যাচ প্র্যাকটিসে রাখতেই এই কড়া অবস্থান। সেই কারণেই বিজয় হাজারে ট্রফিতে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।আগে জানা গিয়েছিল, বিজয় হাজারে ট্রফির শুরুতে খেলবেন না রোহিত। ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা এই ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতার জন্য মুম্বই যে প্রাথমিক দল ঘোষণা করেছিল, সেখানে রোহিতের নাম ছিল না। একই সঙ্গে দলে রাখা হয়নি যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানে ও শিবম দুবেকেও। প্রথম দু’টি ম্যাচে তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় মুম্বই নির্বাচকরা।

তবে সেই ছবিতে এখন বদল এসেছে। নতুন করে ঘোষিত দলে রয়েছেন রোহিত শর্মা, যদিও আপাতত শুধুমাত্র প্রথম দু’টি ম্যাচের জন্য। এই দলে অধিনায়কত্ব করবেন শার্দূল ঠাকুর। দলে রয়েছেন সরফরাজ খান, মুশির খান ও অঙ্গকৃষ রঘুবংশীর মতো তরুণ ক্রিকেটাররাও। গ্রুপ ‘সি’-তে মুম্বইয়ের প্রতিপক্ষ পাঞ্জাব, উত্তরাখণ্ড, সিকিম, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গোয়া ও হিমাচল প্রদেশ। ২৪ ডিসেম্বর সিকিমের বিরুদ্ধে অভিযান শুরু করবে মুম্বই।

এ বিষয়ে মুম্বই দলের প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল স্পষ্ট করেছেন, রোহিতের প্রথম দিকে না খেলা কোনও চোট বা জাতীয় দলের কাজের চাপের কারণে নয়। এটি ছিল পরিকল্পিত সিদ্ধান্ত। তাঁর কথায়, আমরা চেয়েছি প্রথম দুই ম্যাচে তরুণদের প্রতিযোগিতামূলক পরিবেশে পরীক্ষা করতে। রোহিত বা অন্য সিনিয়ররা খেলতে চাননি—এমন নয়। প্রয়োজন হলেই তাঁদের দলে ফেরানো হবে।অন্যদিকে, বিজয় হাজারে ট্রফিতে দিল্লি দলের হয়ে খেলছেন বিরাট কোহলি। সেই দলে অধিনায়ক ঋষভ পন্থ। ফলে দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে ফের একসঙ্গে মাঠে দেখা যাবে ভারতীয় দলের দুই তারকা ব্যাটারকে।উল্লেখ্য, বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্ব চলবে ২৪ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। নকআউট পর্ব হবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ১২ থেকে ১৮ জানুয়ারি। আগামী বছরের ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ১৪ ও ১৮ জানুয়ারি। অর্থাৎ, কিউয়িদের বিরুদ্ধে সিরিজের আগেই বিজয় হাজারের গ্রুপ পর্ব শেষ হয়ে যাবে।সব মিলিয়ে স্পষ্ট, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বোর্ড এখন থেকেই ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিতে চাইছে। আর সেই বার্তাই বিজয় হাজারে ট্রফিতে  নামতে চলেছে রোহিত-বিরাটেরা।

Related Articles