বিনোদন

Ameesha Patel: আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা চলে না’, ‘সাইয়ারা’ প্রসঙ্গে কেন এমন বললেন আমিশা?

‘সইয়ারা’ প্রসঙ্গে অমীশা বলেন, “এ বার বলিউডের বেশ কিছু নতুন মুখের প্রয়োজন।

Truth of Bengal: ‘সাইয়ারা তু তো বদলা নহি হে…’ আসলেই সঙ্গী কখনও পরিবর্তন হয়নি। বদল হয়নি প্রেমের সংজ্ঞাও। একদিকে জেন-জি দের পছন্দের ‘ সাইয়ারা ’, অন্যদিকে ২০০০ সালের মুক্তি পাওয়া ছবি ‘ কাহো না প্যার হে ’- দুটিই এক অন্যরকম প্রেমের গল্প বলে। ২০২৫ সালের ১৮ জুলাই মুক্তি পায় ‘ সাইয়ারা ’ (Ameesha Patel)।

মোহিত সুরি পরিচালিত নবযুগলের রসায়ন মন কেড়েছে এই যুগের যুবক-যুবতীদের। প্রেক্ষাগৃহে মুক্তির পর আর্থিক সাফল্য লাভ করে এই ছবি।এ বার ওটিটি-তে অহান পাণ্ডে ও অনীত পড্ডা অভিনীত ছবি ‘সইয়ারা’। গত ১২ সেপ্টেম্বর ওটিটিতে মুক্তি পাওয়ার পর ফের আলোচনায় এই ছবি। দর্শকের একাংশ মনে করছেন, এই ছবির সঙ্গে মিল রয়েছে হৃত্বিক-অমীশার জনপ্রিয় ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ এর। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন হৃত্বিক রোশান ও অমীশা পাটেল। এবার আলোচনার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। নিজের বক্তব্যে মোহিত সুরীর ছবির প্রশংসা করেন অমীশা। কিন্তু, তাঁর অভিনীত ছবির সঙ্গে ‘সইয়ারা’র তুলনা টানতে নারাজ অভিনেত্রী। তাঁর ছবি কোনও দিক থেকেই ট্র্যাজিক ছিল না বলে দাবি অমীশার (Ameesha Patel)।

আরও পড়ুনঃ Anamika Murder Case: যাদবপুর ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ তুললেন তরুণীর বাবা

‘সইয়ারা’ প্রসঙ্গে অমীশা বলেন, “এ বার বলিউডের বেশ কিছু নতুন মুখের প্রয়োজন। এমন মুখ, যাঁরা দর্শককে ধরে রাখতে পারবেন, যাঁদের মানুষ ভালবাসবেন। এ ভাবেই ভাল অভিনেতা তৈরি হন। এটা জরুরি। সত্যি বলতে, ‘সইয়ারা’ তেমনই একটি ছবি যাকে জেন জি দারুণ ভাবে গ্রহণ করেছে। তবে ‘কহো না পেয়ার হ্যায়’ এমন একটি ছবি যা দেখলে এখনও ২৫ বছর আগের স্মৃতি মনে পড়ে যায়, যার গান শুনলে এখনও গায়ে কাঁটা দেয়। সাধারণ মানুষ এখনও ওই ছবির ‘হুক স্টেপ’-এ মজে (Ameesha Patel)।”

অমীশার কথায়, “‘কহো না পেয়ার হ্যায়’ খুব আনন্দের ছবি। এতে মজা ছিল, গান ছিল, দ্বৈত চরিত্র— সব ছিল। একেবারে বাণিজ্যিক ঘরানার আদ্যোপান্ত রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি এটি। কোনও দিক থেকেই দুঃখের ছবি ছিল না। ফলে আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা করা যায় না। আমি খুশি এটা ভেবে যে, জেন জি অর্থাৎ এই প্রজন্ম একজোড়া নতুন মুখ পেল যাঁদের সঙ্গে ওরা একাত্মবোধ করতে পারছে, এমন একটা ছবি পেল যা ওরা আঁকড়ে থাকতে পারবে (Ameesha Patel)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

২০০০ সালে মুক্তি পায় রাকেশ রোশন পরিচালিত ‘কহো না পেয়ার হ্যায়’। হৃত্বিক ও অমীশা এই ছবির মাধ্যমেই পা রাখেন সিনেদুনিয়ায়। সেদিক থেকে মিল রয়েছে ‘সাইয়ারা’র। আহান পাণ্ডে ও অনীত পাড্ডার প্রথম ছবি এটি। সেই সময়, ‘ কাহোনা প্যার হে ’ ছবি দেশজুড়ে ৭৩ কোটির বেশি আয় করেছিল। অন্য দিকে, ‘ সাইয়ারা ’ বিশ্বজুড়ে ৫৭৭ কোটি টাকার ব্যবসা করে, যা ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ হিন্দি সিনেমার মুনাফা (Ameesha Patel)।

 

Related Articles