অবর্ণনীয় রিঙ্কু, মুগ্ধতা প্রকাশ রাহুল দ্রাবিড়ের !
Rahul Dravid expressed admiration for Rinku Singh

The Truth Of Bengal: ভারতীয় টিমের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং আফগানিস্তানের বিপক্ষে নিজেকে উজাড় করে দিয়েছেন । রোহিত-রিঙ্কু জুটি মিলে ১৯০ রান তুলেছে। তারপরেই তাকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছে রাহুল দ্রাবিড় । “ও অসাধারণ খেলেছে। সদ্য কয়েক মাস হল আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছে ও খুব দায়িত্বশীল ক্রিকেটার ” উল্লেখ করেছেন দ্রাবিড়।
রিঙ্কু সিং এক বিস্ময় , এক প্রতিভা। কেকেআর থেকে উঠে আসা রিঙ্কুই এখন ২২ গজে পরিচিত হয়ে উঠেছেন । আফগানিস্তানের বিপক্ষেও নিজেকে একেবারে উজাড় করে খেলেছেন রিঙ্কু। রোহিত-রিঙ্কু জুটি মিলে ১৯০ রান তুলেছেন । রিঙ্কুর প্রতি বিস্ময় প্রকাশ করেছেন রাহুল দ্রাবিড়।এর আগে অধিনায়ক রোহিত শর্মাও তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন । আর এবার রাহুল দ্রাবিড় এক সাক্ষাৎকারে রিঙ্কু সম্বন্ধে বললেন, ও অসাধারণ খেলেছে। সদ্য কয়েক মাস হল আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছে । ও খুব দায়িত্বশীল ক্রিকেটার বলে উল্লেখ করেছেন দ্রাবিড়। শান্ত স্বভাবের বলেই ও এই ম্যাচে এত দারুণ পারফর্ম করেছেন বলেই উল্লেখ করেছেন রাহুল দ্রাবিড়।
তবে রিঙ্কু সিং-এর উত্থানের গল্প এতটাও সহজ ছিল না । বলিউড সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে রিঙ্কু । চরম দারিদ্রতার সম্মুখীন হয়ে বেড়ে উঠেছেন । কিন্তু কোনো অবস্থাতেই ক্রিকেটকে ভোলেন নি তিনি। আস্থা রেখেছিলেন নিজের ক্রিকেটীয় দক্ষতার উপর। সেই আস্থায় আজ সাফল্য এনে দিচ্ছে রিঙ্কুকে। আইপিএলে তিনি যে মেজাজে ছিলেন, সেই একই মেজাজে দেখা গেল রিঙ্কু সিংকে ভারতীয় দলেও। রিঙ্কুর প্রতি মুগ্ধতা প্রকাশ করে দ্রাবিড় বলেছেন , ও কি করতে পারে সেটাই ও দেখিয়েছে। তবে বিশ্বকাপে রিঙ্কুর জায়গা পাকা হতে পারে বলে মনে করা হচ্ছে ।
Free Access






