Manchester Test: ম্যানচেস্টারে রেকর্ডের ম্যাচ, ব্যাট ভেঙে দিল যশস্বীর শট, ইতিহাস গড়লেন রাহুল
লর্ডসের মত ম্যাঞ্চেস্টারের টসে জিতে প্রথমে বোলিং সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। ব্যাট করতে নেমে ভারতের শুরুটা মন্দ হল না।
Truth of Bengal: পাঁচ টেস্টের সিরিজে চতুর্থ টেস্ট শুরু হয়ে গিয়েছে বুধবার থেকেই। ম্যাঞ্চেস্টারে ওল্ড ট্রাফোড স্টেডিয়ামে চতুর্থ টেস্ট ভারতের কাছে মরন-বাঁচন লড়াই। কেননা ইতিমধ্যেই ম্যাকলাম বাহিনী ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজে জিততে গেলে এই টেস্ট তাদের কাছে ভারতের মত সমান গুরুত্বপূর্ণ। লর্ডসের মত ম্যাঞ্চেস্টারের টসে জিতে প্রথমে বোলিং সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। ব্যাট করতে নেমে ভারতের শুরুটা মন্দ হল না। ম্যাচের শুরু থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। টানা চতুর্থবার টস হেরে শুরু করলেও প্রথম সেশনে দাপট দেখান ভারতীয় ওপেনাররা। লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়ালের জুটিতে ভর করে ম্যাচে ভালো সূচনা পায় টিম ইন্ডিয়া। তবে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব যশস্বী জয়সওয়ালের ব্যাট ভেঙে গেল ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের এক বলে (Manchester Test)।
ঘটনাটি ঘটে ম্যাচের নবম ওভারে। ওকসের ১২৬ কিমি গতির এক ইনসুইং ডেলিভারিকে সামাল দেওয়ার চেষ্টা করেন যশস্বী। বলটি সরাসরি গিয়ে লাগে ব্যাটের হ্যান্ডলে এবং সেখান থেকেই ফেটে যায় ব্যাটটি। যদিও বলটিতে খুব বেশি গতি বা বাউন্স ছিল না, তা সত্ত্বেও ব্যাটের এমন অবস্থা হওয়ায় বিস্মিত ক্রিকেটপ্রেমীরা। এই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেইসঙ্গে ৯৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন যশস্বী। অন্যদিকে, বর্তমান ভারতের মিস্টার ডিপেন্ডবল কে এল রাহুল ব্যাট হাতে পুরোপুরি ছন্দে। ইংল্যান্ডের বোলিং লাইনআপে আর্চার-ওকসদের বিরুদ্ধে দক্ষতায় মোকাবিলা করেন তিনি। প্রথম সেশনের ২৩তম ওভারে নিজের নাম লেখান ইতিহাসে। ইংল্যান্ডের মাটিতে ১০০০ টেস্ট রানের গণ্ডি পার করলেন রাহুল, যা করেছেন আরও মাত্র চারজন ভারতীয় — শচীন তেন্ডুলকর (১৫৭৫), রাহুল দ্রাবিড় (১৩৭৬), সুনীল গাভাসকর (১১৫২) এবং বিরাট কোহলি (১০৯৬) (Manchester Test)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
এখানেই শেষ নয়। গাভাসকরের আরও একটি রেকর্ডে ভাগ বসালেন রাহুল। দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে অ্যাওয়ে টেস্টে ১০০০-এর বেশি রান করলেন তিনি। এই কৃতিত্ব এর আগে রয়েছে কেবলমাত্র সুনীল গাভাসকরের, যিনি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন। বলা বাহুল্য, প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে ৭৮ রান ভারতের। ব্যাট করছেন যশস্বী (৩৬) এবং রাহুল (৪০)। ঝুঁকিহীন ব্যাটিং করছেন ভারতের দুই ওপেনার। তবে এরপরেই ওকসের বলে দ্বিতীয় স্লিপে ক্রলির হাতে ক্যাচ দিয়ে ৪৬ রানে আউট হলেন রাহুল । চতুর্থ টেস্টের প্রথম সেশনেই ক্রিকেট ইতিহাসে রেকর্ড ছুঁলেন লোকেশ রাহুল। সব মিলিয়ে বলা যায় ম্যানচেস্টার টেস্ট জমে উঠেছে পুরোপুরি (Manchester Test)।






