নীরজ ও নজির একই মুদ্রার দুইপিঠ ,লক্ষ্য ২০২৪ এর প্যারিস অলিম্পিক…
Neeraj's Target is 2024 Paris Olympics

The Truth of Bengal: সোনার ছেলে নীরজ। একাধিক রেকর্ড তাঁর। কোনোভাবেই থামতে নারাজ নীরজ। এবার লক্ষ্য ২০২৪ এর প্যারিস অলিম্পিক। সেদিকেই পাখির চোখ করে এগোচ্ছেন তিনি। শুরুতেই দক্ষিণ আফ্রিকায় যাত্রা করেছেন অনুশীলনের জন্য।৮৫ দিন সেখানে অনুশীলন করার পর যাবেন ইউরোপে।সেখানেও রয়েছে অনুশীলন।
নীরজ মানেই নজির এ যেন এখন বেদবাক্য হয়ে গিয়েছে। কারন তিনিই প্রমান করেছেন একথা মিথ্যে নয়। প্রতিটি টুর্নামেন্ট ই সাফল্য তাঁর ঝুলিতে। ২০২৪ এর প্যারিস অলিম্পিকে যদি এবার নীরব অলিম্পিকে শোনা জয় করেন তাহলে নজির হয়ে উঠবে কারণ কোনো ভারতীয় এর আগে অ্যাথলেটিক্স সোনা যায় করেনি। সে কারণে প্রস্তুতি সারবেন পচেফস্ট্রুমের নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে । ৮৫ দিন ধরে এই প্রস্তুতি চলবে। প্রস্তুতি শুরু করবেন ৫ ডিসেম্বর থেকে।
নীরজের অভিধানে পরাজয় বা ব্যর্থতা শব্দটা নেই। তার রথ যে সোনা জয়েই থামছে না তাই স্পষ্ট । এর আগে নীরজ বলেছিলেন তিনি ৯০ মিটার পর্যন্ত বর্শা ছুড়তে চান । তার স্বপ্ন ৯০ মিটার । সেটা যতদিন না পারছেন ততদিন পর্যন্ত তার রথ থামবে না । অপ্রতিরোধ্য নীরজ । এবার ৯০ মিটার ছুড়তে চান জ্যাভলিন। নীরজ ৮৫ দিন পর দক্ষিণ আফ্রিকা থেকে যাবেন ইউরোপে সেখানে নেবেন তার পরবর্তী প্রস্তুতি। ‘সোনার ছেলে’র স্বপ্নের দৌড় শুরু হয়েছে অনেক আগেই । একের পর এক টুর্নামেন্ট, একের পর এক সোনা, পরপর চ্যাম্পিয়ন—সবমিলিয়ে নীরজ আর চ্যাম্পিয়ন শব্দদুটো যেন একেবারে সমার্থক হয়ে গিয়েছিল।
Free Access






