খেলা

আইপিএল-এ নতুন জার্সির উন্মোচন করল মুম্বই ইন্ডিয়ান্স

Mumbai Indians unveil new jersey for IPL

Truth Of Bengal: আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল-র আসর। তার আগে শুক্রবার নিজেদের নতুন জার্সির উদ্বোধন করল মুম্বই ইন্ডিয়ান্স। এরপর সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করা হয় মুম্বই দলের পক্ষ থেকে।

মুম্বই ইন্ডিয়ান্স চলতি আইপিএল-এ তাদের অভিযান শুরু করবে ২৩ মার্চ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। বাণিজ্য নগরির দলের পক্ষ থেকে এই নতুন জার্সি উন্মোচনে যে ভিডও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, সেখানে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া থেকে শুরু করে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরারা।

এই ভিডিওতেই মুম্বই ফ্যানদের জন্য হার্দিক বলেন, ‘২০২৪ সালের ব্যর্থতা ভুলে গিয়ে আমরা চলতি মরশুমে ভাল ফল করার আপ্রাণ চেষ্টা করব। সেখানেই হার্দিককে আরও বলতে শোনা গিয়েছে, আসুন ওয়াংখেড়েতে আমরা সবাই দেখা করি।’

প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্সের গত বছরটা একেবারেই সুবিধার হয়নি। গুজরাট টাইটান্স থেকে হার্দিককে তারা দলে ফিরিয়ে নিয়ে রোহিতকে সরিয়ে অধিনায়ক পর্যন্ত করেছিলেন তাঁকে। কিন্তু তাঁর অধিনায়কত্বেও পয়েন্ট টেবিলের শেষ স্থানে ছিল মুম্বই। এবার গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে। সেই বিশ্বকাপে ভারতের হয়ে অনবদ্য পারফর্ম করেছেন হার্দিক পাণ্ডিয়া। এখন দেখার চলতি বছরের আইপিএল-এ হার্দিকের হাত ধরে মুম্বই সাফল্যের মুখ দেখে কি না , তা সময়ই বলবে।

Related Articles