খেলা

Mohun Bagan Super Giant: লিস্টনের জোড়া গোল, দ্বিতীয় ম্যাচে বিএসএফকে হেলায় হারাল মোহনবাগান

বাগানের হয়ে এই ম্যাচেও জোড়া গোল করলেন গোয়ানিজ মিডিও লিস্টন কোলাসো।

Truth of Bengal:সুদীপ্ত ভট্টাচার্যঃ মোহনবাগান বিএসএফ
৪                   ০

সোমবার কিশোর ভারতীতেও সবুজ -মেরুন ঝড়। ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে বিএসএফকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বাগানের হয়ে এই ম্যাচেও জোড়া গোল করলেন গোয়ানিজ মিডিও লিস্টন কোলাসো।

চিত্রঃ সংগৃহীত

একটা সময় বিএসএফ দলটা জায়ান্ট কিলার ছিল ভারতীয় ফুটবলে। তবে তাদের সোনালী দিন এখন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। ডায়মন্ড হারবারের কাছে ৮-১ গোলে পর্যূদস্ত হতে হয় তাদের। এরপর কিশোর ভারতীতে শক্তিশালী মুখোমুখি হয় সীমান্তরক্ষী বাহিনীর দলটি। মোহনবাগান ধারে ও ভারে তাদের থেকে অনেক এগিয়ে থাকলেও প্রথমার্ধের ২৩ মিনিট পর্যন্ত তাদের জালে বল জড়াতে পারেননি বাগানের ফুটবলাররা।(Mohun Bagan Super Giant)

[আরও পড়ুনঃ Bengali Horoscope: মঙ্গলবারের ভাগ্যফল: কোন রাশির জীবনে আসবে নতুন মোড়?]

বিএসএফের বিপক্ষে ম্যাচে বাগান কোচ মোলিনা তাঁর দলে ডিফেন্সে দীপেন্দুর সঙ্গে জুড়ে দিয়েছিলেন টম আলফ্রেডকে। দুই প্রান্তে ছিলেন রোশন আর কাস্তানা। মাঝমাঠে লিস্টন মণবীর, অভিষেক, টাংড়ি ও থাপা। ফরোয়ার্ডে একা সুহেল। ম্যাচের শুরু থেকেই বিএসএফ রক্ষণে আক্রমণের ঢেউ তুলতে থাকেন লিস্টন ও মনবীর। সুযোগ-ও তৈরি হয় বেশ কয়েকটি। অবশ্য তা থেকে কাজে লাগাতে পারেননি মোলিনার ফুটবলাররা।(Mohun Bagan Super Giant)

এই ম্যাচে প্রথম গোলের‌ সুযোগটা পায় বিএসএফ। ম্যাচের ৪ মিনিটের মাথায় বাগান মিডিও অভিষেক সূর্যবংশীর ভূলে ফাঁকায় বল পেয়েও কিশোরী সুযোগ না হারালে এগিয়েই যেত পারত সীমান্তরক্ষী বাহিনীর দলটি। এরপর ক্রমাগত আক্রমণের সফল পায় সবুজ-মেরুন। ম্যাচের ৪ মিনিটে বাগানের মানবীর সহজ সুযোগ নষ্ট করেন।‌ এরপর লিস্টনের সেন্টারে ঠিকমত মাথা ছোঁয়াতে পারলেন না থাপা। এরপর ২৪ মিনিটের মাথায় গোলের পর খুঁজে পায় মোলিনার দল। লিস্টনের কাছ থেকে বল পেয়ে বাম প্রান্ত থেকে লোশনের মাইনাস থেকে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন মনবীর। এই গোলের পরও মোহনবাগান আরো সুযোগ পেলেও তার কাছে লাগাতে পারেনি বাগান।(Mohun Bagan Super Giant)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটি পরিবরর্তন করেন কোচ মোলিনা। টমের জায়গায় আলবার্তো, থাপার জায়গায় সাহার এবং মনবীরের জায়গায় মাঠে নামেন কিয়ান। ম্যাচের ৫৩ মিনিটে মোলিনার দল তাদের দ্বিতীয় গোলটি পেয়ে যায়। সাহাল-লিস্টন যুগলবন্দিতে কেঁপে যায় বিএসএফ রক্ষণ। পাহারের কাছ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান লিস্টন। এই গোলের মিনিট পাঁচেক পর আবার দেখা গেল সাহাল লিস্টনের যুগলবন্দিতে বাগানের হয়ে নিজের‌ দ্বিতীয় গোলটি করে ফেললেন গোয়ানিজ মিডিও। তারপর ৬০ মিনিটে সাহালের গোল। অবশ্য এরপর গোলের দেখা পায়নি মোহনবাগান। ম্যাচ জিতলেও গোল পার্থক্যের নিরিখে আপাতত দ্বিতীয় স্থানেই থাকল মোলিনা ব্রিগেড। পরবর্তী রাউন্ডে যেতে গেলে আগামী ৯ তারিখ মোলিনার দলকে হারাতেই হবে মোহনবাগানকে।(Mohun Bagan Super Giant)

মোহনবাগান- বিশাল কায়েথ, টম আলফ্রেড (আলবার্তো), অনিরুদ্ধ থাপা (সাহার), লিস্টন কোলাসো, মানবীর সিং (কিয়ান নাসিরি), অভিষেক সূর্যবংশী, দীপক টা়ড়ি, দীপেন্দু বিশ্বাস, কাস্টানা সুহেল ভাট (পাসাং), থাংজাম রোসন সিং (অভিষেক সিং)।

বিএসএফ- সংযোগ না, ইশান গুপ্তা, নভজ্যোৎ সিং, কিশোরী, হরমনদীপ সিং, খারাও বোরলং, নভজ্যোৎ পানিসর, পিযূষ ভাণ্ডারী, মহম্মদ আশিফ, হরপ্রীত সিং, লখিন্দর সিং।

Related Articles