খেলা

লাস্ট মিনিট ড্রামা, পরাজয়ের মুখ থেকে ম্যাচ বাঁচালো জুভেন্টাস

অনেকটাই পিছিয়ে পড়েছিল জুভেন্টাস, যা দেখে মনে করা হচ্ছিল যে ম্যাচে আর কামব্যাক করতে পারবে না তারা।

Truth Of Bengal:  এক টানটান উত্তেজনা ভরা ম্যাচের সাক্ষী হল গোটা অ্যালিয়াঞ্জ স্টেডিয়াম। উয়েফা চ্যাম্পিয়নস লিগের এক গুরুত্বপূর্ণ ম্যাচ ডর্টমান্ডের বিরুদ্ধে ড্র দিয়ে শেষ করলো জুভেন্টাস। (Juventus FC) ম্যাচের ফলাফল ৪-৪। অনেকটাই পিছিয়ে পড়েছিল জুভেন্টাস, যা দেখে মনে করা হচ্ছিল যে ম্যাচে আর কামব্যাক করতে পারবে না তারা। কিন্তু রীতিমতো তাক লাগিয়ে দিলেন ব্লাহোবিচ ও কেলি। শেষ মুহূর্তে দুটি গোল করে ম্যাচ বাঁচায় জুভেন্টাস।

আরও পড়ুনঃ আফ্রিকার ভাঙন: নতুন মহাসাগরের জন্ম ও ভারতের ভূতাত্বিক ভবিষ্যৎ

এদিন প্রথমার্ধে জুভেন্টাস (Juventus FC) ও ডর্টমান্ড, দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা দেখায়। একে অপরের বক্স পর্যন্ত লাগাতার প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত কেউই গোল হাকাতে পারেনি। দুই দলের কাছেই একাধিক সুযোগ আসে গোল করার, কিন্তু তারা সেগুলি গোলে পরিণত করতে পারেনি। শেষ পর্যন্ত প্রথমার্ধে কেউই খাতা খুলতে পারেনি এবং শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধে বয় গোলের বন্যা। প্রথমার্ধের মতই তুই দল অ্যাটাকিং ফুটবল খেলা শুরু করে। অবশেষে ৫২ মিনিটে ডর্টমান্ড দেয় তাদের প্রথম গোল। দলকে এগিয়ে দেন আদেয়েমি। তবে তার কিছুক্ষণ পরই ইয়িল্ডিজের গোলে ম্যাচে সমতা ফেরায় জুভেন্টাস।(Juventus FC) ৬৫ মিনিটে নেমেচার গোলে ফের এগিয়ে যায় ডর্টমান্ড। তবে ৬৭ মিনিটে আবার ঘুরে দাঁড়ায় জুভেন্টাস। এবারের গোলদাতা ব্লাহোবিচ। তবে ডর্টমান্ড ৭৪ ও ৮৬ মিনিটে গোল করে স্কোর নিয়ে যায় ৪-২তে। ৭৪ মিনিটে গোল করে কৌটো এবং ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বেন্সেবাইনি।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

অনেকেই তখন ধরে নিয়েছিলেন যে ম্যাচ জুভেন্টাসের হাত থেকে বেরিয়ে গেছে। কিন্তু তখনই আক্রমণের ঝাঁজ বাড়িয়ে, ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে, দলের তৃতীয় গোলটি করেন ব্লাহোবিচ। ঠিক তার দুই মিনিট পরই দলের চতুর্থ গোলটি আসে কেলির মাধ্যমে। এরপর আনন্দে মেতে ওঠেন দলের ফুটবলাররা। জয়ের কাছাকাছি এসে মায়ের জিততে না পারায় হতাশ হয়ে যান ডর্টমান্ডের ফুটবলাররা। অন্যদিকে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন জুভেন্টাসের সকল খেলোয়াড়।