হারের যন্ত্রণার মধ্যেই বড় শাস্তির মুখে পন্থ
In the pain of defeat, Panth faces a big punishment

The Truth of Bengal: বিশাখাপত্তনামে কেকেআরের কাছে কার্যত উড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস । ২৭২ রানের জবাবে ১৬৬ রানেই শেষ হয়ে গিয়েছে দিল্লির ইনিংস । এই হারের যন্ত্রণার মধ্যে আবার বড় ধাক্কা লাগলো ঋষভ পন্থ এবং গোটা দলের জন্য । পন্থকে মোটা টাকা জরিমানা করল বোর্ড। জানা গিয়েছে মন্থর ওভার রেটের জন্য তাকে ও তার দলকে জরিমানা করা হয়েছে। পন্থকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সেই সঙ্গে তার দলের সতীর্থদের ৬ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।
এর আগের ম্যাচেও মন্থর ওভার রেটের জন্য পন্থকে জরিমানা করা হয়েছিল । এবারও জরিমানা করা হলো কারণ এই টুর্নামেন্টে পরপর দুবার নিয়ম ভাঙ্গল পন্থ।এই ম্যাচের পর পন্থ স্বীকার করে নিয়েছেন কলকাতার বিরুদ্ধে জঘন্য বল করেছেন তার সে কারণেই তাদেরকে হারতে হয়েছে। ২৭৩ রান তাড়া করতে নেমে ১৬৬ তে শেষ হয় দিল্লির ইনিংস। অভিষেক পোড়েলকেও এই জরিমানার দিতে হবে এর আগের ম্যাচে স্লো ওভার রেট এর জন্য পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল।






