খেলা

অলরাউন্ডার হিসাবে আইসিসির শীর্ষস্থান দখল করলেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya occupied the top position of ICC as an all-rounder

The Truth Of Bengal: সদ্য সমাপ্ত হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ । ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর, আইসিসির তরফ থেকে অলরাউন্ডারদের রেঙ্কিং প্রকাশ করা হয়েছে । ভারতীয় তারকা খেলোয়াড় হার্দিক পান্ডিয়া সেখানে এক নম্বর স্থান দখল করেছে। ওয়ানেন্দু হাসরাঙ্গাকে হারিয়ে রেঙ্কিং এ এগিয়েছেন হার্দিক । টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এক নম্বর অলরাউন্ডার হয়েছেন হার্দিক পান্ডিয়া।

এই হার্দিক ৮ ম্যাচে 144 রান করেছেন। সময় তার ব্যাট থেকে একটি হাফ সেঞ্চুরিও আসে। সব থেকে বড় বিষয় হল এই খেলোয়াড় হেনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলারকে আউট করেছেন যা টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় বিষয় । টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নানানরকম কটাক্ষের শিকার হয়েছিলেন হার্দিক ।

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে কেন দলকে প্লে অফে পৌঁছে দিতে পারেনি তা নিয়ে কম কথা হয়নি । সেই সব কাটিয়ে হার্দিক টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দিয়ে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন। শুধু তাই নয় সেই সঙ্গে , তিনি আইসিসি টি-টোয়েন্টি রেঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়েছেন হার্দিকই । এবার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে পারেন হার্দিক কারণ রোহিত শর্মা, বিরাট কোহলিরা সরে গেছেন । ফলত তার উপরেই দায়ভার বর্তাতে পারে বলেই মনে করা হচ্ছে।

 

Related Articles