Bihar Elections: “NDA জোটেই বাজিমাত”, বিহার ভোটের আগে ভবিষ্যদ্বাণী শেখাওয়াতের
তারপরই বিহারে বিধানসভা নির্বাচন। মসনদ দখলের লড়াইয়ে নামবে লালু-নীতিশ। ইতিমধ্যেই দুই শিবিরের তরফ থেকে জোরদার প্রচার চালানো হচ্ছে।
Truth Of Bengal: বিহারে (Bihar Elections) বিধানসভা নির্বাচন শুরুর আগেই ভবিষ্যদ্বাণী বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের। তিনি দাবি করেন, এনডিএ জোট এবারও বাজিমাত করবে। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি করে বসলেন আরো বড় মন্তব্য। তিনি জানান, জোটের সকল শরিক দলই এক হয়ে ময়দানে নামবে এবং নির্বাচন দিতে সেই রাজ্যে সরকার গঠন করবে।
[আরও পড়ুন: War 2: বিগ বাজেট ছবি ‘ওয়ার ২’, কত পারিশ্রমিক নিলেন এনটিআর,হৃতিক,কিয়ারা?]
আর মাত্র কয়েকমাস। তারপরই বিহারে বিধানসভা নির্বাচন। মসনদ দখলের লড়াইয়ে নামবে লালু-নীতিশ। ইতিমধ্যেই দুই শিবিরের তরফ থেকে জোরদার প্রচার চালানো হচ্ছে। রাজ্যের প্রতিটা প্রান্তেই সভা করে বেড়াচ্ছেন দুই দলের নেতারা। বলা ভাল, নির্বাচনী হাওয়া বেশ ভালভাবেই বইছে এই গোবলয় রাজ্যে। গোটা বিহার (Bihar Elections) এই মুহূর্তে অপেক্ষায় রয়েছে ভোট গ্রহণ এবং সরকার গঠনের দিনের।
এই বিষয়ে এবার নিজের অবস্থান জানালেন গেরুয়া শিবিরের প্রভাবশালী নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত। রাজস্থানের যোধপুরে তিনি মুখোমুখি হন সাংবাদিকদের এবং এই প্রসঙ্গে নিজের মতামত জানান। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, “বিহারে (Bihar Elections) এনডিএ জোটই জয় পাবে। জোটের সমস্ত মিত্ররাই ঐক্যবদ্ধ। এবারও বিজেপির নেতৃত্বেই সরকার গঠন হবে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ফলাফল কি হয়।
[আরও পড়ুন: Thackeray Reunion: ১৩ বছর পর মাতোশ্রিতে রাজ! ফের এক হচ্ছেন দুই ভাই?]
যদিও গতবারের ফলাফল এবং সরকার পড়া-গড়ার কথা মাথায় রেখে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে এবারের লড়াই বেশ হাড্ডাহাড্ডি হবে। একশ্রেণীর মতে কেউই কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে কথা বলবে না। অনেকেই অনেকরকম মত পেশ করেছেন। কারোর মতে এনডিএ শেষ হাসি হাসবে। আবার কারোর মতে এসআইআর করে কোন লাভ হবে না, বরং লালু-তেজস্বীরা শাসকদলকে যোগ্য জবাব দেবে। বলা ভালো, ভোট নিয়ে আগ্রহ তুঙ্গে পৌঁছে গেছে রাজ্যবাসীর।






