Fox Intrusion: ‘দ্য হান্ড্রেডে’র উদ্বোধনী ম্যাচে লর্ডসের মাঠ দাঁপাল শিয়াল মামা
তাও আবার যে-সে মাঠে নয়, খোদ ক্রিকেটের হাই ভোল্টেজ স্টেডিয়াম লর্ডসের মাঠে
Truth of Bengal: একি কাণ্ড! অবাক হচ্ছেন নাকি! না, না, অবাক হওয়ার কিছু নেই কুকুর, মৌমাছি, সাপরা এতদিন ক্রিকেটের মাঠে প্রবেশ করলেও, মাঠে ঢোকা হয়নি শিয়াল মামার। এবার সেই স্বাদ-ও পূরণ করে ফেলল সে। তাও আবার যে-সে মাঠে নয়, খোদ ক্রিকেটের হাই ভোল্টেজ স্টেডিয়াম লর্ডসের মাঠে (Fox Intrusion)।
আরও পড়ুনঃ Mithun Chakraborty: হাই কোর্টে ধাক্কা মিঠুন চক্রবর্তীর, খারিজ হল না মামলা
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ইংল্যান্ডের স্থানীয় টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’র উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ইনিংসে। ইনভিনসিবলের ইনিংসে ৮ বল হওয়ার পরই লর্ডসের মাঠে প্রবেশ ঘটে এক শিয়ালের। তখন জয়ের জন্য ৯২ বলে ৭৭ রান দরকার ছিল ইনভিনসিবলের। লর্ডসে প্রবেশ করেই সে জোরকদমে দৌড়তে শুরু করে। তখন বন্ধ হয়ে যায় ম্যাচও। কিন্তু হলে কি হবে, মাঠে প্রবেশ করা শিয়ালটিকে কেউ মাঠ থেকে বের করার কোনও চেষ্টাই করেনি। এরপর শিয়াল মামা মাঠ থেকে সোজা গ্যালারিতে প্রবেশ করে। তারপর শুরু হয় ফের খেলা (Fox Intrusion)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
প্রসঙ্গত, এর আগে গত বছর নভেম্বর মাসে সেঞ্চুরিয়ানে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন পোঁকার উৎপাত শুরু হয়েছিল। যার কারণেই মাঠ থেকে বেরিয়ে যেতে হয় খেলোয়াড়দের। ওই একই বছর ফেব্রুয়ারি মাসে গো-সাপ মাঠে প্রবেশ করলে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান প্রথম টেস্টের ম্যাচও সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল (Fox Intrusion)।






