খেলা

FIFA: বর্ণবৈষম্যের অভিযোগে কঠোর ফিফা, মোটা অঙ্কের জরিমানা আর্জেন্টিনা সহ ৬ দেশের উপর

আলবেনিয়া সবচেয়ে বেশি জরিমানার মুখে পড়েছে আলবেনিয়া। সার্বিয়ার বিপক্ষে ৭ জুনের ম্যাচে গোলযোগের ঘটনায় জরিমানা হয়েছে ১৬১,৫০০ সুইস ফ্রাঙ্ক

Truth of Bengal: সমর্থকদের প্রতি বর্ণবৈষম্যমূলক আচরণ নিয়ে কঠোর পদক্ষেপ নিল ফিফা। আর্জেন্টিনা সহ ছ’টি দেশের ফুটবল ফেডারেশনের উপর নেমে এসেছে মোটা অঙ্কের জরিমানা। জুন মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ চলাকালীন ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করেই এই শাস্তি ঘোষণা করেছে ফিফা।

আরও পড়ুনঃ Supreme Court: নতুন করে নিয়োগের নিয়মে কোন বদল হবে না, সাফ বক্তব্য সুপ্রিম কোর্টের

আলবেনিয়া সবচেয়ে বেশি জরিমানার মুখে পড়েছে আলবেনিয়া।  সার্বিয়ার বিপক্ষে ৭ জুনের ম্যাচে গোলযোগের ঘটনায় জরিমানা হয়েছে ১৬১,৫০০ সুইস ফ্রাঙ্ক (প্রায় ২ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় ১ কোটি ৭৬ লক্ষ টাকা)। ১০ জুন বুয়েনস আইরেসে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে বৈষম্যের অভিযোগে আর্জেন্টিনার জরিমানা হয়েছে ১২০,০০০ সুইস ফ্রাঙ্ক (১ লক্ষ ৪৯ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় ১ কোটি ৩১ লক্ষ টাকা)। ম্যাচটি ১-১ ড্র হয়। ৫ জুন আর্জেন্টিনার কাছে হারের ম্যাচে একই অভিযোগে চিলি জরিমানা ১,১৫,০০০ সুইস ফ্রাঙ্ক (১ লক্ষ ৪৩ হাজার ডলার)।৬ জুন পেরুর বিপক্ষে ম্যাচে সমর্থকদের আচরণের জন্য কলম্বিয়ার জরিমানা ৭০,০০০ সুইস ফ্রাঙ্ক (৮৭ হাজার ডলার)। ১০ জুন অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচে বর্ণবাদের অভিযোগে  সার্বিয়ায় জরিমানা ৫০,০০০ সুইস ফ্রাঙ্ক (৬২ হাজার ডলার)। এছাড়াও সান মেরিনোর বিপক্ষে ম্যাচে অপরাধমূলক আচরণের কারণে বসনিয়া-হার্জেগোভিনা জরিমানা ২১,০০০ সুইস ফ্রাঙ্ক (২৬ হাজার ডলার)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ফিফা জানিয়েছে, আলবেনিয়া-সার্বিয়া ম্যাচে জাতীয় সঙ্গীত চলাকালীন গোলযোগ এবং অনুপযুক্ত বার্তা ফুটবলকে কলঙ্কিত করেছে। উল্লেখযোগ্য, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন ফুটবলেও প্রভাব ফেলেছে। ২০১৪ সালের এক ম্যাচে ড্রোনের মাধ্যমে ‘গ্রেটার আলবেনিয়া’ পতাকা ফেলার ঘটনাও এখনও কুখ্যাত।ফিফার তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভবিষ্যতে বর্ণবাদ বা বৈষম্যমূলক আচরণের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেটাই এই শাস্তির মূল উদ্দেশ্য। বিশেষজ্ঞদের মতে, এত বড় অঙ্কের জরিমানা ফিফার কড়া অবস্থানেরই প্রতিফলন।

Related Articles