Cancer Breakthrough: প্রাণঘাতী ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে নয়া দিশা ভারতীয় বিজ্ঞানীদের
ব্রেস্ট ক্যানসারের মধ্যে সবচেয়ে বেশি প্রাণঘাতী হল ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার।
Truth of Bengal: মারণ রোগ ক্যানসারের নাম শুনলেই সকলের বুক কাঁপে ভয়। প্রাণঘাতী কর্কটরোগের মধ্যে অন্যতম হল ব্রেস্ট ক্যানসার। প্রতি বছর অসংখ্য ভারতীয় মহিলা আক্রান্ত হন ব্রেস্ট ক্যানসারে। ব্রেস্ট ক্যানসারের মধ্যে সবচেয়ে বেশি প্রাণঘাতী হল ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার। এই রোগের প্রতিরোধে গুরুত্বপূর্ণ দিশা দেখালেন একদল ভারতীয় বিজ্ঞানী। সবচেয়ে দ্রুত রোগীর শরীরে ছড়িয়ে পড়ে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার। সাধারণত ব্রেস্ট ক্যানসারের চিকিৎসায় ইস্ট্রোজেন ও প্রজেস্টোরন হরমোনের নিঃসরণে জোর দেওয়া হয় (Cancer Breakthrough)।
আরও পড়ুনঃ FIFA: বর্ণবৈষম্যের অভিযোগে কঠোর ফিফা, মোটা অঙ্কের জরিমানা আর্জেন্টিনা সহ ৬ দেশের উপর
কিন্তু ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার সৃষ্টিকারী কোষে কোনো রিসেপ্টর থাকে না। তাই চিকিৎসা করা যায় না। কেমোথেরাপি করলেও রোগ বারবার ফিরে ফিরে আসে। গুয়াহাটির ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর আইআইটি গুয়াহাটির বিজ্ঞানীরা মিলে diselenide 7 নামক অর্গানোসেলেনিয়াম যৌগের খোঁজ পেয়েছেন যা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে (Cancer Breakthrough)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
ক্যানসার সৃষ্টিকারী কোষের শরীরে ছড়িয়ে পড়া আটকায়। অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে ক্যানসার সৃষ্টিকারী কোষের ডিএনএ নষ্ট করে দেয়। ফোলা ভাব শরীরে ক্যানসার ছড়িয়ে পড়া বাড়ায়। নয়া আবিষ্কৃত যৌগ শরীরে ফোলা ভাব দূর করে। ইঁদুরের ওপর গবেষণা চালানো হয়। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে মেডিসিন্যাল কেমিস্ট্রি জার্নালে (Cancer Breakthrough)।






