সকলেই ভয় পেয়ে গিয়েছিলাম, হংকং ম্যাচে ব্যাটিং বিপর্যয় নিয়ে দাবি আসালাঙ্কার
শুরুটা ভালো হলেও মাঝে দেখা যায় ব্যাটিং বিপর্যয়, যা কিছুক্ষণের জন্য চিন্তায় ফেলে দিয়েছিল গোটা দলকে।
Truth Of Bengal: চলতি এশিয়া কাপে দাপট অব্যাহত শ্রীলংকার। সোমবার তারা পরাজিত করেছে হংকংকে ৪ উইকেটে। যদিও এই জয় একেবারেই সহজ ছিল না তাদের জন্য। শুরুটা ভালো হলেও মাঝে দেখা যায় ব্যাটিং বিপর্যয়, যা কিছুক্ষণের জন্য চিন্তায় ফেলে দিয়েছিল গোটা দলকে। ১৫ ওভার শেষ হওয়ার পর তারা দ্রুত হারায় ৪টি উইকেট। তবে শেষ পর্যন্ত ফিনিশ লাইন পার করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই ব্যাপারেই নিজের বক্তব্য তুলে ধরেন দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বিনা দ্বিধায় তিনি জানান যে সেই মুহূর্তে সকলেই ভয় পেয়ে গিয়েছিলেন।(Asia Cup)
[আরও পড়ুন: Kite Culture: যুগের পরিবর্তনে মোবাইলে আসক্ত নবপ্রজন্ম, বিশ্বকর্মা পূজা উপলক্ষে চাহিদা নেই ঘুড়ির! ব্যবসায় ভাটা ]
চারিথ আসালাঙ্কা বলেন, “ওই মুহূর্তে আমরা সকলেই ভয় পেয়ে গিয়েছিলাম। কিছু বিষয়ে আমি সত্যিই খুব হতাশ। যখন আমরা বোলিং করছিলাম, তখন প্রথম তিন ওভার এবং তারপর ১৬তম ওভারে। আমরা দ্রুত দুটি উইকেট হারাই এবং তারপর আমার উইকেট যায়। ছোট ফরম্যাটে এগুলি হতেই পারে। তবে ধারাবাহিকভাবে হওয়া উচিত নয়। আমাদের এটা দেখতে হবে এবং উন্নতি করতে হবে।”(Asia Cup)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, সোমবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। নির্ধারিত ২০ ওভারে হংকংয়ের স্কোর দাড়ায় ৪ উইকেটে ১৪৯। সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন নিজাকাত খান। এছাড়া অংশুমান রাথ করেন ৪৮। শ্রীলংকার বোলারদের মধ্যে দুটি উইকেট নেয় চামিরা এবং একটি করে উইকেট পান হাসারাঙ্গা ও শানাকা। জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভার শেষ হওয়ার আগে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলংকা। পাথুম নিসাঙ্কা করেন ৬৮। হংকংয়ের বোলারদের মধ্যে দুটি উইকেট পান অধিনায়ক ইয়াসিম মূর্তাজা। এছাড়া একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন আয়ুশ শুক্লা, এহসান খান ও আয়জাজ খান। ম্যাচের সেরা ঘোষণা করা হয় পাথুম নিসাঙ্কাকে।(Asia Cup)






