Bail Granted: এবার গ্রুপ সি মামলায় সিবিআই আদালতে জামিন পার্থর, কবে জেলমুক্তি?
Former West Bengal Education Minister Partha Chatterjee has been granted bail in the non-teaching staff recruitment scam by a CBI special court.
Truth Of Bengal: আরও একটি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের দায়ের করা মামলায় মঙ্গলবার তাঁকে জামিন মিলেছে(Bail Granted)। জানা গিয়েছে, ৯০ হাজার টাকা বন্ডে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে সিবিআইয়ের বিশেষ আদালত।
আরও পড়ুনঃসকলেই ভয় পেয়ে গিয়েছিলাম, হংকং ম্যাচে ব্যাটিং বিপর্যয় নিয়ে দাবি আসালাঙ্কার
তবে এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার খাঁড়া ঝুলছে মাথার উপর(Bail Granted)। কলকাতা হাই কোর্টে সোমবারই তার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
সেই মামলায় জামিন পেলে তবেই প্রাক্তন শিক্ষামন্ত্রী কারাগার থেকে বেরতে পারবেন বলে ওয়াকিবহাল মহল সূত্রে খবর।উল্লেখ্য, ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থর বাড়িতে অভিযান চালায় ইডি। একইসঙ্গে, পার্থর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি ৯০ লক্ষ টাকা, আর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ নগদ উদ্ধারের পরই গ্রেফতার করা হয় পার্থ এবং অর্পিতাকে।
এরপর একের পর এক দুর্নীতির মামলায় নাম জড়ায় পার্থর। নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গ্রুপ সি ও গ্রুপ ডি— সবেতেই নাম রয়েছে তাঁর। অধিকাংশ মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন তিনি।






