খেলা

Edmund Lalrindika: ইস্টবেঙ্গলে ফিরলেন এডমুন্ড, তিন বছরের চুক্তিতে লাল-হলুদ শিবিরে যোগ

আগামী তিন বছরের জন্য ইন্টার কাশী থেকে লাল হলুদ শিবিরে এলেন অ্যাটাকার মিডিও এডমুন্ড লালরিন ডিকা।

Truth Of Bengal: আইএসএল এখন আপাতত স্থগিত। কিন্তু তাতে কি হয়েছে। প্রত্যেক ক্লাবই তাদের দল গঠনের কাজ করে চলেছে। আসন্ন মরসুমের জন্য তাঁর ইমমি ইস্টবেঙ্গলের আসা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল অনেক আগেই। বাকি ছিল সরকারীভাবে ঘোষণার। রবিবার সেটাও ঘোষণা করে দিলেন ইমমি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। আগামী তিন বছরের জন্য ইন্টার কাশী থেকে লাল হলুদ শিবিরে এলেন অ্যাটাকার মিডিও এডমুন্ড লালরিন ডিকা। তাঁকে ১০ নম্বর জার্সি  পরে খেলতে দেখা যাবে। (Edmund Lalrindika)

[আরও পড়ুন: Damodar River: দামোদরে জল আসতেই নৌকা সারিয়ে মাছ ধরার তোরজোড় মৎস্যজীবীদের ]

উত্তর পূর্ব ভারত থেকে উঠে আসা এই অ্যাটাকারের অবশ্য লাল হলুদে প্রথম নয়। এর আগেও তিনি ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলেছিলেন‌ বিগত পাঁচ বছর আগে। এমনকি সেই বছর কলকাতা লিগের ডার্বি ম্যাচে মাঠে নামলেও চোটের কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। ভারতীয় ফুটবলের এডমুন্ডের উত্থান হয়েছিল এআইএফএফ-র এলিট অ্যাকাডেমি থেকে। তারপর দেশের জার্সিতে অনুর্ধ্ব-১৪, অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার পর সিনিয়ার দলে সুযোগ পান। গত বছর আমি লিগে অ্যান্টোনিও লোপেজ সহাবাসের দলের হয়ে আই লিগে মোট ২৪টি ম্যাচ খেলেছিলেন এই মিজো স্ট্রাইকার। গোল করেছিলেন চারটি। (Edmund Lalrindika)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এডমুন্ডকে দলে পেয়ে স্বাভাবিকভাবেই দারুণ খুশি ইমামি ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুঁজো। এই প্রসঙ্গে অস্কার বলেন, ‘এডমুন্ড অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়। আমরা অত্যন্ত খুশি হয়েছি ওর মত একজন খেলোয়াড়কে দলে পেয়ে। ও আসাতে দলের শক্তি অনেক বৃদ্ধি পাবে। এদিকে পুরনো দলে ফিরতে পেরে খুশি এডমুন্ড নিজেও। এই মিজো স্ট্রাইকার বলেন,  ‘আমি চলতি মৌসুমে লাল হলুদ জার্সি গায়ে নিজের সেরা খেলাটাই উপহার দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।’ (Edmund Lalrindika)

Related Articles