Damodar River: দামোদরে জল আসতেই নৌকা সারিয়ে মাছ ধরার তোরজোড় মৎস্যজীবীদের
বর্ষাকালে দুটো বাড়তি পয়সা রোজগারের আশায় আবারও সেই নৌকা সারাই করে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েন মৎস্যজীবীরা ।
Truth Of Bengal: এমনিতেই সারা বছর দামোদর নদী (Damodar River) রোখা শুখা থাকে । তবে বর্ষাকাল এলে ফুলে ফেঁপে ওঠে দামোদর নদী। আর তখনই মাছ ধরার তোড়জোড় শুরু করে দামোদর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মৎস্যজীবীরা । বছরের কয়েক মাস নৌকার ব্যবহার হয়ে থাকলেও বেশিরভাগ সময় নৌকা ব্যবহার হয় না ফলে অযত্নে নৌকা দুর্বল হয়ে পড়ে । বর্ষাকালে দুটো বাড়তি পয়সা রোজগারের আশায় আবারও সেই নৌকা সারাই করে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েন মৎস্যজীবীরা । সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর সংসদের দামোদর তীরবর্তী গেটপার এলাকার মৎস্যজীবীরা সারা বছর বর্ষাকালের অপেক্ষায় থাকেন।
[আরও পড়ুন: Campus Tragedy: অধ্যাপকের লালসার শিকার ছাত্রী, বিচারের দাবিতে কলেজের মধ্যেই নিজের গায়ে আগুন]
কখন দামোদর নদীতে (Damodar River) জল বাড়বে আর কখন বেশি মাছ হবে । এই সময় দুটো বাড়তি পয়সা ঘরে ঢোকে মৎস্যজীবীদের । দামোদর নদীতে এসে দেখতে পাওয়া গেল মৎস্যজীবীরা তাদের খারাপ হয়ে পড়া নৌকা গুলি সারাই করছেন এবং এই নৌকায় করেই তারা দামোদর নদীতে মাছ ধরবেন । ফলে বর্ষার কয় মাস নাওয়া খাওয়া ভুলে মাছ ধরাতে ব্যস্ত হয়ে পড়েন তারা।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
অশোক মন্ডল , নিমাই মন্ডল নামের মৎস্যজীবীরা জানান , ধরনের সময় এই নৌকো পড়েছিল ফলে নৌকা নষ্ট হয়ে গিয়েছিল । এখন এই নৌকো মাছ ধরার জন্য সারাই করছি । এই বর্ষার সময় দুটো বাড়তি পয়সা রোজগার হয় বলেই জানান তারা ।






