Dewald Brevis: ডেল স্টেনের চোখে ‘রিয়েল ডিল’! ১২৫ রানের ইনিংসে রেকর্ড গড়লেন ডেওয়াল্ড ব্রেভিস
সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে দুর্দান্ত ১২৫ রানের ইনিংস, যা তিনি খেলেন মাত্র ৫৬ বলে।
Truth of Bengal: চলতি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-২০ সিরিজে এখন উত্তেজনা তুঙ্গে। দুই দলই সমতায় সিরিজের ফল ১-১। সিদ্ধান্ত নির্ধারণী তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট কেয়ার্নসে। ম্যাচের আগে থেকেই দুই শিবিরে চলছে কৌশল নির্ধারণের ব্যস্ততা, কারণ এই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বলাই বাহুল্য (Dewald Brevis)।
আরও পড়ুন: Weather Forecast: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা, রাজ্যের আবহাওয়ায় আসছে বড় পরিবর্তন
তবে মাঠের লড়াইয়ের চেয়েও বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ সেনসেশন ডেওয়াল্ড ব্রেভিস। সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে দুর্দান্ত ১২৫ রানের ইনিংস, যা তিনি খেলেন মাত্র ৫৬ বলে। এই ঝড়ো ইনিংসে ছিল ১২টি চার ও ৮টি ছক্কা। এর ফলে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন ব্রেভিসের দখলে। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি (Dewald Brevis)।
ব্রেভিসের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা পেসার ডেল স্টেনও। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি ব্রেভিসকে আখ্যা দিয়েছেন “রিয়েল ডিল” বলে। স্টেনের এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অসংখ্য সমর্থক ও বিশ্লেষকেরা ব্রেভিসের প্রশংসায় মুখর হন। তাঁদের মতে, আগামী দিনে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন এই প্রতিভাবান ব্যাটার (Dewald Brevis)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে তোলে ৭ উইকেটে ২১৮ রান। জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৮ ওভার শেষ হওয়ার আগেই ১৬৫ রানে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন টিম ডেভিড, যিনি খেলেন অর্ধশতরানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে বশ ও মাফাকা নেন তিনটি করে উইকেট। ফলে ৫৩ রানে জয় পায় প্রোটিয়ারা (Dewald Brevis)।






