কলকাতারাজ্যের খবর

Weather Forecast: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা, রাজ্যের আবহাওয়ায় আসছে বড় পরিবর্তন

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে বুধবারের মধ্যে।

Truth of Bengal: জুলাই মাসে একের পর এক নিম্নচাপের ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টি হয়েছে। কিন্তু আগস্টে পা দিতেই বৃষ্টির দেখা সেভাবে মিলছে না। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে বুধবারের মধ্যে। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে (Weather Forecast)।

আরও পড়ুন: Price Control: চাইলে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে পারে সরকার

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে মৌসুমি অক্ষরেখা জলপাইগুড়ি হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই অবস্থার জেরেই নতুন নিম্নচাপ গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে, যা ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করবে। মঙ্গলবার ও বুধবার ওড়িশা ও বাংলার উপকূলবর্তী সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, যদিও কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Weather Forecast)।

বুধবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিম অংশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এই দুই দিনে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে (Weather Forecast)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে, তবে দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে দার্জিলিং, সিকিম ও কালিম্পংয়ে ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি নিম্নাঞ্চলে জল জমে প্লাবিত হওয়ার সম্ভাবনা এবং তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধির সতর্কবার্তাও দিয়েছে হাওয়া অফিস (Weather Forecast)।

Related Articles