রাজ্যের খবর

Bomb Tragedy: কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত নাবালিকা, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

A 10-year-old girl was killed in a bomb explosion in Molandi village, Kaliganj.

Truth Of Bengal: কালীগঞ্জের মোলান্দি গ্রামে বোমা বিস্ফোরণে মুত্যু ১০ বছরের নাবালিকার(Bomb Tragedy)! সোমবার একদিকে উপনির্বাচনে তৃণমূলের জয়ে আনন্দে উচ্ছ্বাসিত কালীগঞ্জবাসী। সেই দিনই ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রাণ হারাল এক নাবালিকা। অভিযোগ, এদিন এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুস্কৃতিরা, তাতে এই ঘটনা ঘটে। শোকাহত নাবালিকার পরিবার সহ এলাকাবাসী। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: SSC Recruitment Case: এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে ফের আইনি লড়াই]

পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Bomb Tragedy)। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কৃষ্ণনগর পুলিশ জেলার বড়চাঁদঘর এলাকায় বিস্ফোরণে এক কিশোরীর মৃত্যুর ঘটনায় আমি স্তব্ধ ও গভীরভাবে মর্মাহত। শোকের এই মুহূর্তে আমার প্রার্থনা ও সমবেদনা রইল মৃতার পরিবারের সঙ্গে। দোষীদের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে কড়া ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।”

পুলিশ সূত্রে খবর, মৃত নাবালিকা চতুর্থ শ্রেণিতে পড়ত। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনীয় সমস্ত কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। দুস্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশী(Bomb Tragedy)।

Related Articles