Truth Of Bengal: ভারতীয় দাবা খেলায় এক বিরল মাইলফলক গড়ল মাত্র তিন বছরের বাচ্চা। এই ইতিহাস সৃষ্টি করেছে মধ্যপ্রদেশের সাগর জেলার সর্বজ্ঞ সিংহ কুশওয়াহা। বিশ্বের সবচেয়ে কম বয়সে সরকারি ফিডে রেটিং অর্জনকারী দাবাড়ু হয়েছেন সে। ৩ বছর ৭ মাস ২০ দিন বয়সে সর্বজ্ঞ পশ্চিমবঙ্গের অনীশ সরকার-এর আগের রেকর্ড ভেঙে ১৫৭২ রেটিং নিয়ে বিশ্বের দাবা খেলায় জায়গা করে নিয়েছে।
Can a 3-year-old outsmart the world’s chess players?
Meet Sarvagya Singh Kushwaha from Madhya Pradesh.
At just 3 years, 7 months, and 20 days, he became the youngest-ever FIDE Rapid rated player with a score of 1572. Tiny hands, but moves so sharp that they defeated multiple… pic.twitter.com/KRKpn6qjCD
— The Better India (@thebetterindia) December 3, 2025
সর্বজ্ঞর যাত্রা সত্যিই অসাধারণ। তার বাবা-মা সিদ্ধার্থ সিংহ কুশওয়াহা ও নেহা প্রথমে তাকে মেবাইল বা টিভির নেশা থেকে দূরে রাখতে দাবা শেখানো শুরু করেন। অল্প বয়সেই দাবার বোর্ড বুঝে নেয় সে, সেই সঙ্গে দাবা খেলায় তার তীক্ষ্ণ বুদ্ধি স্পষ্ট হয়। মাত্র ছয় মাসের মধ্যেই সর্বজ্ঞ অভিজ্ঞ প্রতিযোগীদের হারাতে শুরু করে।
ফিডে রেটিং পেতে অন্তত একজন আন্তর্জাতিক রেটেড খেলোয়াড়কে হারাতে হয়। কিন্তু সর্বজ্ঞ ভোপাল, মেঙ্গালুরু ও অন্যান্য প্রতিযোগিতায় তিনজন রেটেড খেলোয়াড়কে পরাজিত করে। তার ১৫৭২ গ্লোবাল র্যাপিড রেটিং তার ধারাবাহিকতা প্রতিভা দু’টিকেই প্রতিফলিত করে।
এই ক্ষুদে প্রতিভাবানকে সাহায্য করেছে শক্তিশালী এক পরিবেশ। জেলা কালেক্টর সন্দীপ জি.আর. স্কুল–স্তরে দাবা প্রশিক্ষণ শুরু করে অঞ্চলে দাবা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। জাতীয় কোচ আকাশ পেয়াসি ও ব্যক্তিগত প্রশিক্ষক নীতিন চৌরাসিয়া প্রতিদিন চার ঘণ্টার অনুশীলনের মাধ্যমে জেলা দাবা অ্যাসোসিয়েশনে সর্বজ্ঞর খেলা ধারাল করতে বড় ভূমিকা রেখেছেন।
সর্বজ্ঞর বাবা আবেগি হয়ে বলেন, “আমরা ওর মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ দেখি। আমরা চাই ও একদিন গ্র্যান্ডমাস্টার হোক”। তাঁর মা নেহা বলেন, “ঈশ্বর আমাদের সন্তানকে আশীর্বাদ করেছেন।”


