উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় বায়ার্নের, ফেইনুর্ডের কাছে হার মিলানের
Bayern win UEFA Champions League, lose to Feyenoord

Truth Of Bengal: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার প্লে-অফের ম্যাচে জয় পেল বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে জার্মান জায়ান্টরা। সেল্টিককে ২-১ গোলে হারালেন হ্যারি কেনরা। জার্মান ক্লাবটির হয়ে স্কোরশিটে নাম তুললেন মিচেল ওলিস ও হ্যারি কেন। ম্যাচে একাধিকবার প্রতিপক্ষের ওপর আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে গোলের সুযোগ তৈরি করলেও তা থেকে ব্যবধান বাড়াতে পারেননি ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। ফলে ১ গোলের ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়তে হল বায়ার্নকে। অন্য দিকে সেল্টিকের হয়ে একমাত্র গোলটি করেন ডাইজেন মাকেডা।
বায়ার্ন জিতলেও হারের মুখ দেখতে হল ইতালির অন্যতম সেরা ক্লাব এসি মিলানকে। ফেইনুর্ডের কাছে মিলানের ক্লাবটিকে হারতে হল ১-০ গোলের ব্যবধানে। ফেইনুর্ডের হয়ে একমাত্র গোলটি করেন ইগর পিকাসো। ম্যাচের ৩ মিনিটেই স্কোরশিটে নাম তুলেছিলেন তিনি। এরপর বাকি সময়টা প্রতিপক্ষকে সব দিকে টেক্কা দিলেও কাজের কাজ কিছুই করতে পারেনি এসি মিলান। শেষ পর্যন্ত ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হল তাদের।
অপর একটি ম্যাচে জয় পেয়েছে বেনফিকা। ১-০ গোলে তারা হারায় মোনাকোকে। ম্যাচের ৪৮ মিনিটের মাথায় বেনফিকার হয়ে একমাত্র গোলটি করেন ভাঞ্জিলিস পাভলিদিস। এই গোলের চার মিনিট যেতে না যেতেই লাল কার্ড দেখে মোনাকোর বিপদ বাড়ালেন আল মুসরাতি।






