খেলা

শিভমের ধাক্কায় দিল্লিতে বে-লাইন রেলওয়েজ

Bay-line railways in Delhi hit by Shivam

Truth Of Bengal: রঞ্জি ট্রফির গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেল দিল্লি। অরুণ জেটলি স্টেডিয়ামে আয়ুশ বাদানির দল ইনিংস ও ১৯ রানে জয় তুলে নিল। দিল্লির হয়ে বল হাতে রেলওয়েজকে একাই শেষ করে দিলেন বোলার শিভম শর্মা। তিনি ঝুলিতে পুড়লেন পাঁচটি উইকেট।

এবারের এই রঞ্জি ট্রফির ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪১ রান তুলেছিল রেল দলটি। জবাবে ব্যাট করতে নেমে দিল্লির অধিনায়ক আয়ুশ বাদানির দূরন্ত ৯৯ রান এবং সুমিত মাথুরের ৮৫ রান দিল্লিকে বড় রানের ইনিংস গড়তে সাহায্য করে। প্রথম ইনিংসে রেল দলের হয়ে হিমাংশু নেন চারটি উইকেট। তার মধ্যে অন্যতম ছিল বিরাট কোহলির উইকেটটি। শেষে পর্যন্ত দিল্লির ইনিংস শেষ হয় ৩৭৪ রানে।

এরপর জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানেই বাণ্ডিল হয়ে গেল রেল দলটি। রেল দলের হয়ে এই ইনিংসে মহম্মদ সাইফ, আয়ান বি চৌধুরি, করণ শর্মা, বিবেক সিং ছাড়া আর কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। দিল্লির হয়ে বল হাতে একাই রেল দলকে গুটিয়ে দিলেন বোলার শিভম শর্মা। মাত্র ১১ ওভার হাত ঘুড়িয়ে ৪টি মেডেন দিয়ে ৩৩ রান দিয়ে পাঁচটি উইকেট ঝুলিতে পোড়েন তিনি। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন শিভম।

Related Articles