Armenia Upset: বিশ্বকাপ বাছাইপর্ব: ঘুরে দাঁড়ালো আর্মেনিয়া, হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত করল আয়ারল্যান্ডকে
Armenia-upset Armenia stun Ireland 2-1 in a dramatic World Cup qualifier as Spertsyan’s penalty and Ranos’ strike cripple Irish qualification hopes late in Group F opener.
Truth Of Bengal: ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ভালো না হলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ালো আর্মেনিয়া। তারা পরাজিত করলো আয়ারল্যান্ডকে(Armenia Upset)। যদিও এই জয় খুব একটা সহজ ছিল না তাদের জন্য। আয়ারল্যান্ডও বেশ ভালই লড়াই দিয়েছে। বলা ভালো, একেবারে ‘সমানে সমানে’ টক্কর হচ্ছিল দুই দলের মধ্যে। ম্যাচের ফলাফল ১-২। জোড়া গোল খেয়েও খাতা খোলে আয়ারল্যান্ড। সমতা ফেরানোর সুযোগও আসে তাদের কাছে, কিন্তু সেটি তারা গোলে পরিণত করতে পারেনি। এই পরাজয়ের ফলে বিশ্বকাপ খেলার বিষয়ে বড় ধাক্কা খেলো আইরিশ বাহিনী।
[আরও পড়ুনঃ জন্মদিন পার্টির অছিলায় পাশবিক নির্যাতন, হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত]
ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণ করা শুরু করে আর্মেনিয়া। যদিও কোনোভাবে তা রুখতে সফল হচ্ছিল আয়ারল্যান্ডের রক্ষণভাগ। তবে প্রথমার্ধের শেষ লগ্নে বিপাকে পড়ে তারা(Armenia Upset)। পেনাল্টি দেওয়া হয় আর্মেনিয়াকে এবং গোল করে দলকে এগিয়ে দেন স্পার্টসিয়ান। যদিও প্রথমার্ধে আয়ারল্যান্ডের কাছেও কয়েকটি সুযোগ আসে গোল হাঁকানোর, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। অবশেষে প্রথমার্ধে এগিয়ে থাকে আর্মেনিয়া ১-০ গোলে।
FB POST:https://www.facebook.com/truthofbengal
দ্বিতীয়ার্ধের শুরুটাও একইভাবে করে আর্মেনিয়া। ফের অ্যাটাকিং ফুটবল দিয়ে খেলা চালু করে তারা। লাগাতার চাপ বাড়ানো শুরু করে তারা আয়ারল্যান্ডের ডিফেন্ডারদের উপর(Armenia Upset)। অবশেষে ৫১ মিনিটে তারা তাদের দ্বিতীয় গোলটি পায় র্যানোসের মাধ্যমে। এরপরে যদিও আক্রমণের তেজ বাড়ানো শুরু করে আয়ারল্যান্ড। ৫৭ মিনিটে খাতা খোলে তারা ফার্গুসনের গোলে। এরপর তারা শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সমতা ফেরানোর। একাধিকবার সুযোগও পায়। কিন্তু পেলেও আর্মেনিয়ার জালে বল জড়াতে সফল হয়নি তারা। অবশেষে ২-১ স্কোরলাইন নিয়ে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন আর্মেনিয়ার ফুটবলাররা।


