কলকাতা
Trending

নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

Demonstration in Kolkata against the leak of NET question

The Truth Of Bengal: পড়ুয়াদের বিক্ষোভে উত্তেজনা করুণাময়ীতে। বিকাশ ভবন অভিযানে এআইডিএসও। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ। বিক্ষোভকারীদের বিকাশ ভবন যেতে বাধা পুলিশের।এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। অন্যদিকে নিট প্রশ্ন ফাঁস মামলায় জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।

নেটের কাউন্সেলিং এর স্থগিতাদেশ নয়। পুরো পরীক্ষা বাতিল করা ঠিক হবে না। গ্রেস মার্কস পাওয়া ১৫৬৩ জনের পরীক্ষা ২৩ শে জুন।সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-এ অনিয়মের অভিযোগ নিয়ে গোটা দেশে তোলপাড় হচ্ছে। নিট-এ প্রশ্ন ফাঁস এবং প্রচুর নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে। সব থেকে আশ্চর্যের এবছর একসঙ্গে ৬৭ জন প্রথম স্থানে জায়গা পেয়েছেন। তাদের সকলেই ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পেয়েছেন। ঢালাও নম্বর দেওয়ার ফলে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছে শিক্ষামহল। নিট কর্তৃপক্ষ অবশ্য তাদের দিকে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। যদিও নিট বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে।

একটি মামলার শুনানিতে গত মঙ্গলবার বিচারপতি আমানুল্লা বলেন, ‘পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে। তাই আমরা উত্তর চাই। এরপর ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে নোটিশ দিয়ে জবাব তলব করে দেশের শীর্ষ আদালত। মামলাকারীর আইনজীবী, আদালতে কাউন্সেলিং বন্ধ করার আর্জি জানান। তবে সেই আবেদন গ্রাহ্য করেনি আদালত। দুই বিচারপতির বেঞ্চ আপাতত অনিয়মের অভিযোগ নিয়ে জবাব চেয়েছে। চলতি বছরের ৫ মে হয়েছিল নিট। কিন্তু পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ১৭ মে পরীক্ষার ফলপ্রকাশের স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। স্থগিতাদেশ না দেওয়ায় ফলপ্রকাশ হয়। এবার ফলে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠল।

Related Articles