lok sabha election 2024: বাম-কংগ্রেসের সঙ্গে জোটে নয়, একাই লড়বে নওশাদের দল
lok sabha election 2024:Naushad's party will fight alone, not in alliance with the Left-Congress

The Truth of Bengal: জোট নিয়ে দীর্ঘ টানা পড়েন। শেষ পর্যন্ত ভেস্তে গেল বাম-কংগ্রেসের সঙ্গে জোট গড়া। ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দল আই এস এফ একাই লড়বে লোকসভা নির্বাচনে। বাম ও কংগ্রেসের সঙ্গে আর জোটের জন্য অপেক্ষা করবে না তারা। বৃহস্পতিবার একলা চলো র কথা ঘোষণা করলেন নওসাদ। জোট না হওয়ার জন্য কংগ্রেস ও বামকে দায়ী করলেন তিনি।
জোট করার মানসিকতা না থাকার কারণেই জোট ভেঙছে, ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন নওশাদ। শেষ পর্যন্ত টানাপোড়েন চলছিল শ্রীরামপুর ও মুর্শিদাবাদ লোকসভা আসন নিয়ে। দুটি আসনেই বাম ও কংগ্রেসেকংগ্রেস বোঝাপড়ায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএমে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রটি আইএসএফকে ছেড়ে দিলে তারা মুর্শিদাবাদ থেকে সরে আসবে এমন শর্ত চাপিয়েছিল বলে সূত্রের খবর। তবে তাদের সেই দাবীতে কর্ণপাত না করাই রাজ্যে একএকলা চলার সিদ্ধান্ত নিল আইএসএফ। বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে আই এস এফ আসন সমঝোতায গেল না । জোট ভাঙার দাম বাম ও কংগ্রেসকে নিতে হবে বলে আই এস এফের বিধায়ক নওসাদ সিদ্দিকী জানিয়েছেন।






