Truth of Bengal: দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন ১২ রাশির ভাগ্যে কী রয়েছে। কোথাও অর্থলাভের সম্ভাবনা, কোথাও প্রেম বা কর্মজীবনে চমক। আবার কয়েকটি রাশিকে আর্থিক সিদ্ধান্ত ও সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হতে পারে। এগুলি সাধারণ জ্যোতিষভিত্তিক পূর্বাভাস।
মেষ রাশি: দীর্ঘদিনের মানসিক চাপ থেকে স্বস্তি পেতে পারেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। নতুন পরিকল্পনা শুরু করার জন্য দিনটি ভালো। প্রেমের জীবনে চমক আসতে পারে, দাম্পত্য জীবনও সুখকর থাকবে।
বৃষ রাশি: শরীর ও মন ভালো রাখতে বিশ্রাম, ধ্যান বা যোগ উপকারী হতে পারে। ভ্রমণে মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন। অর্থের বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্র ও পড়াশোনায় মনোযোগ বাড়ানো দরকার।
মিথুন রাশি: শরীরের যত্ন নিন এবং অযথা উত্তেজনা এড়ান। নিকটজনের সঙ্গে মতবিরোধ বাড়লে খরচ বা আইনি ঝামেলা তৈরি হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ প্রকল্প পিছিয়ে যেতে পারে। তবে পরিবার ও বন্ধুদের কাছ থেকে আনন্দের মুহূর্ত পাবেন।
কর্কট রাশি: নিজের যত্ন নেওয়ার জন্য সময় পাবেন। বিনিয়োগের আগে সব তথ্য যাচাই করুন। প্রেমে সন্দেহ বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। বাড়িতে হঠাৎ আত্মীয় আসায় ব্যস্ততা বাড়তে পারে।
সিংহ রাশি: দ্রুত নেওয়া কোনও সিদ্ধান্ত ভালো ফল দিতে পারে। অন্যকে বোঝানোর ক্ষমতায় জটিল সমস্যা মিটতে পারে। প্রেমের জন্য দিনটি ভালো। তবে ব্যবসায় আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
কন্যা রাশি: স্বাস্থ্য ভালো থাকবে এবং আত্মবিশ্বাসও বাড়বে। দীর্ঘমেয়াদি বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। আনন্দদায়ক সফর হতে পারে। কর্মক্ষেত্রে ভুল হলে তা স্বীকার করে নেওয়াই ভালো। দাম্পত্য জীবনে সুখ থাকবে।
তুলা রাশি: আর্থিক দিক মোটের উপর ভালো। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি বা নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। প্রিয়জনের সঙ্গে দেখা করার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ বা উপহার পেতে পারেন।
বৃশ্চিক রাশি: সামাজিক কাজ বা দান-ধ্যানে মানসিক শান্তি মিলবে। সন্দেহজনক বিনিয়োগ এড়িয়ে চলুন। হঠাৎ কোনও সুখবর পরিবারে আনন্দ আনতে পারে। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা নিয়ে সতর্ক থাকুন।
ধনু রাশি: গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। খরচ কমিয়ে সঞ্চয়ে মন দিন। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। প্রেমের জীবনে চমক অপেক্ষা করছে। কোনও সফর ভবিষ্যতে লাভজনক হতে পারে।
মকর রাশি: আর্থিক দিক থেকে দিনটি ভালো। আগে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহপ্রবেশ বা বাড়ি-সংক্রান্ত কাজে শুভ সময়। ব্যস্ততার কারণে নিজের জন্য সময় কম মিলতে পারে।
কুম্ভ রাশি: ইতিবাচক মনোভাব অন্যদের মুগ্ধ করবে। আর্থিকভাবে স্বস্তি মিলতে পারে এবং পুরনো ধার ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ভালো সময় কাটবে। কর্মক্ষেত্রে পছন্দের কাজ করার সুযোগ পাবেন।
মীন রাশি: নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। ব্যবসায় আত্মীয়ের সাহায্যে লাভ হতে পারে। নতুন কোনও ধারণা কাজে লাগিয়ে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম ও দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে।





