Horoscope: বাড়ছে দায়িত্ব, সঙ্গে খরচও—অতৃপ্তির মাঝেও লুকিয়ে থাকতে পারে এক সুখবর
চলুন জেনে নেওয়া যাক, গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী আপনার আজকের দিন কেমন কাটতে চলেছে—
আজকের দিনটি রাশিভেদে কারও জন্য অনুকূল, আবার কারও জন্য কিছু সতর্কবার্তা নিয়ে আসছে। চলুন জেনে নেওয়া যাক, গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী আপনার আজকের দিন কেমন কাটতে চলেছে—(Horoscope)
মেষ
আজকের দিনে কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকবেন দিনভর। শিল্পীদের জন্য সময়টি বিশেষ অনুকূল। তবে রক্তচাপ এবং হজমজনিত সমস্যায় সতর্ক থাকা দরকার। শিক্ষার্থীদের মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। ব্যবসায় লাভের ইঙ্গিত রয়েছে। ভ্রমণ এড়িয়ে চলাই শ্রেয়, এতে অশান্তি বা কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কারণে কর্মজগতে সাময়িক অসন্তোষ দেখা দিতে পারে।
বৃষ
চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে, তা কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুদের কারণে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আগুন বা আগ্নেয় বস্তু থেকে সাবধান থাকুন। বিতর্কে জয়লাভ আপনাকে আনন্দ দেবে। পারিবারিক চাপ ও খরচ বাড়তে পারে। মাথাব্যথা ও অভিভাবকদের চিকিৎসার খরচে বাড়তি ব্যয় সম্ভাব্য। দাম্পত্য সম্পর্কে ফাটল দেখা দিতে পারে। অসৎ পথে গেলে মানসিক অশান্তি বাড়বে। ব্যবসায় কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
মিথুন
ব্যবসায়িক কারণে উচ্চপদস্থ কারও সঙ্গে আলোচনার সুযোগ আসতে পারে। প্রেমজ সম্পর্ক নিয়ে ঘরে সমস্যা হতে পারে। চাকরির ক্ষেত্রে বাড়বে কাজের চাপ, তবে ব্যবসায় লাভের সম্ভাবনা উজ্জ্বল। প্রিয় মানুষের থেকে মানসিক আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে আর্থিক লেনদেন এড়ানো উচিত। দূরভ্রমণের পরিকল্পনা হতে পারে। অর্থ আগমন সম্ভব, যদিও খরচ বাড়বে। কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে—সাবধান থাকুন।
কর্কট
পারিবারিক খরচ বাড়বে আজ। কাউকে কটু কথা বলে পরে অনুশোচনায় ভুগতে পারেন। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। প্রিয়জনের দুঃসংবাদ মানসিকভাবে কষ্ট দিতে পারে। অনর্থক ভ্রমণ হতে পারে, যা সময় ও অর্থ দুটোই নষ্ট করবে। সমাজিক দায়িত্ব বাড়বে, নেশার প্রবণতা থেকে সাবধান থাকুন। অহেতুক তর্ক মানসম্মান ক্ষয়ের কারণ হতে পারে। সন্তানের আচরণে মানসিক আঘাত পেতে পারেন, তবে ঘরে কোনও সুখবরও আসতে পারে (Horoscope)।
আরও পড়ুন: Police Health: মগরাহাট থানার উদ্যোগে পুলিশ কর্মীদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শিবির
সিংহ
আজ পড়াশোনায় সুনাম ও স্বীকৃতি আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝামেলায় না যাওয়াই ভাল। সন্তানের জন্য খরচ বাড়বে। সাবধানে চলাফেরা করুন, চোট-আঘাতের আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে অভিমান দেখা দিতে পারে। কাজের চাপে শরীরের কষ্ট বাড়বে। সম্পত্তি সংক্রান্ত খরচ বাড়বে। প্রেমে সুখের মুহূর্ত আসবে। মিথ্যা অপবাদের সম্ভাবনা আছে। অতিরিক্ত খরচ নিয়ে ঘরে অশান্তি হতে পারে। আত্মীয়ের শোক সংবাদ আসতে পারে।
কন্যা
সন্তানের সাফল্যে গর্ব অনুভব করবেন। ব্যবসায় সমস্যা বাড়বে, বাইরের অশান্তি ঘরে আসতে পারে। বন্ধুরা আপনাকে বিপাকে ফেলতে পারে। ব্যবসার ঝুঁকি থাকলেও লাভ হবে। যুক্তিপূর্ণ বক্তব্য সম্মান বাড়াতে পারে। স্ত্রীর সঙ্গে মতানৈক্যের কারণে ভ্রমণ বাতিল হতে পারে। কটু কথা বলার কারণে অনুশোচনা হতে পারে। জ্যোতিষ সংক্রান্ত কাজে উপার্জনের সুযোগ রয়েছে। বিলাসিতার কারণে দাম্পত্য কলহ হতে পারে। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা শুভ।
তুলা
আজ পাওনা আদায়ে তেমন কষ্ট হবে না। দাম্পত্য জীবন সুখের ইঙ্গিত দিচ্ছে। ব্যবসায় চাপ বাড়লেও সামলানো সম্ভব হবে। ভুল সিদ্ধান্ত কাজের ক্ষতি করতে পারে। স্ত্রীর কারণে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। প্রেমে আনন্দ ও উদ্বেগ দুটোই থাকবে। পিতার সঙ্গে কথোপকথন থেকে উপকার পাবেন। পছন্দমতো কোনও কাজের সুযোগ আসতে পারে। নতুন ব্যবসায়িক সংযোগ স্থাপনের সম্ভাবনা আছে। অতিরিক্ত লোভ ক্ষতির কারণ হতে পারে।
বৃশ্চিক
সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মস্থলে ব্যস্ততায় শরীরের উপর চাপ বাড়বে। পড়াশোনার জন্য প্রভাবশালী কারও সঙ্গে আলোচনার সুযোগ মিলতে পারে। পিঠে যন্ত্রণা বাড়বে। নতুন কোনও কাজের প্রসংশা পাবেন। সেবামূলক কাজে সাফল্য। তর্ক-বিতর্ক এড়িয়ে চলাই ভালো। পুরনো ব্যবসায়িক অশান্তি ফিরে আসতে পারে। আজই জরুরি আলোচনাগুলো শেষ করুন। পুরনো ভুল সংশোধনের সুযোগ আসতে পারে। অনিচ্ছা সত্ত্বেও কারও সঙ্গে সম্পর্ক রাখতে হতে পারে (Horoscope)।
ধনু
শরীর খারাপের কারণে কাজে আগ্রহ কমে যাবে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। পিতার চিকিৎসার খরচ বাড়বে। জমি-সম্পত্তি সংক্রান্ত জটিলতা মিটে যেতে পারে। ব্যবসায় অশান্তি হতে পারে। দূরে থাকা কোনও আত্মীয়ের খবর আসবে। প্রেমে সমস্যা বাড়তে পারে। পেটের সমস্যা কষ্ট দিতে পারে। নিজের লক্ষ্যে দৃঢ় থাকুন, সফল হবেন। সারাদিন এক দুশ্চিন্তা তাড়া করে বেড়াতে পারে। পড়াশোনায় মনোযোগের অভাব থাকবে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
মকর
বন্ধুদের সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে। বেকারদের জন্য কাজের নতুন সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের ফলে মেজাজ খারাপ হবে। ধর্মীয় আলোচনায় যুক্ত হওয়ার সুযোগ মিলবে। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন। প্রেমের বিষয়ে সাহসিকতা দেখাতে পারেন। লিভার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
কুম্ভ
দাম্পত্য সম্পর্কে উন্নতি ঘটবে। ব্যবসায় ঝামেলা হতে পারে, সতর্ক থাকুন। সন্তানের জন্য ব্যয় বাড়বে। নিজের মত অনুযায়ী কাজ করতে গিয়ে কর্মস্থলে বিরোধ সৃষ্টি হতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন। দুপুরের পর পেটের সমস্যা কাজের ক্ষতি করতে পারে। দামি উপহার গ্রহণ এড়িয়ে চলাই ভালো। শারীরিক যন্ত্রণা ও আলস্য বাড়বে। পরিবারের সঙ্গে আপনার আলোচনা সবার মন ভালো করে তুলবে (Horoscope)।
মীন
আজ অতিথি আপ্যায়নে আনন্দ পাবেন। শত্রু সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। চিকিৎসা খাতে ব্যয় বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। পিতার কোনও সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। খরচ কিছুটা বেশি হবে। প্রিয়জনের কারণে মানসিক চাপ বাড়তে পারে। দূরে থাকা বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সহকর্মীদের সঙ্গে সদ্ব্যবহার আপনাকে প্রশংসা এনে দেবে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্ত্রীর কারণে মানসিক অশান্তি বা চাপ তৈরি হতে পারে।






