আজকের দিনে

Daily Horoscope: বাবা ভোলানাথের আশীর্বাদ এই ৪ রাশির উপর, ভাগ্যে আসতে চলেছে চমক

জেনে নিন আজকের বিস্তারিত রাশিফল। প্রেম, কর্ম, স্বাস্থ্য, অর্থ—সব কিছু নিয়েই থাকছে পূর্বাভাস।

Truth of Bengal: গ্রহ-নক্ষত্রের চলনের ফলে কোন রাশির জাতক-জাতিকাদের দিনটি কাটবে শান্তিতে, আর কারা থাকবেন চাপে—জেনে নিন আজকের বিস্তারিত রাশিফল। প্রেম, কর্ম, স্বাস্থ্য, অর্থ—সব কিছু নিয়েই থাকছে পূর্বাভাস।

মেষ

পড়ুয়াদের জন্য খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দিগন্ত। বাতজনিত শারীরিক সমস্যায় ভোগার সম্ভাবনা—সতর্কতা জরুরি। সঙ্গিনীর আচরণে কিছুটা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। ছোটখাটো অসুস্থতাকে অবহেলা করলে বড় আকার নিতে পারে। প্রবাসে থাকা কোনও আত্মীয় হঠাৎ ফিরে আসতে পারেন। বন্ধুদের সহানুভূতি ও সহযোগিতায় উপকৃত হবেন। ঘরে অতিথি সমাগমে আনন্দের আবহ। তবে বাইরের কারও আচরণে সম্মানে ক্ষতি হতে পারে। জমিজমা সংক্রান্ত হঠাৎ লাভের সম্ভাবনাও রয়েছে (Daily Horoscope)।

বৃষ

ব্যবসায়িক ক্ষেত্রে আজ কিছু জটিলতা দেখা দিতে পারে। নিজেকে ভালো করে বুঝে তবেই নতুন কাজে হাত দেওয়া উচিত। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। সন্তানের সাফল্যে গর্বিত হবেন। পড়ুয়াদের ধৈর্য ধরতে হবে—সাফল্য ধীরে আসবে। অর্থ লেনদেনে ভুল সিদ্ধান্তের ফলে খরচ বাড়তে পারে। পারিবারিক খরচ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। অপ্রয়োজনীয় পারিবারিক বিরোধ এড়িয়ে চলুন।

মিথুন 

সন্তানের সাফল্যে গর্ব ও স্বস্তি পাবেন। তবে পেটের সমস্যা আপনাকে ভোগাতে পারে—খাদ্যাভ্যাসে পরিবর্তন জরুরি। চলাফেরায়ও বাড়তি সতর্কতা প্রয়োজন। ধর্মীয় বা আধ্যাত্মিক আলোচনায় মন যাবে। কর্মক্ষেত্রে নারীদের জন্য উন্নতির সুযোগ। শত্রুরা সক্রিয় থাকলেও ক্ষতি করতে পারবে না। খরচের দিকে নজর না দিলে সমস্যা হতে পারে, বিশেষ করে আবেগে সিদ্ধান্ত নিলে। দুপুরের পর প্রতিভা প্রকাশের সুযোগ আসবে।

আরও পড়ুন: Highway Landslide: আসানসোলে খনি অঞ্চলে ভয়াবহ ধস, ১৯ নম্বর হাইওয়েতে ছড়িয়েছে আতঙ্ক

কর্কট 

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বা সাক্ষাতের সম্ভাবনা। পড়ুয়াদের জন্য সময়টা কিছুটা প্রতিকূল। স্ত্রীর খরচজনিত কারণে ঘরোয়া অশান্তি দেখা দিতে পারে। বন্ধুর আচরণে মন খারাপ হতে পারে। বুদ্ধিমত্তার মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব। যানবাহন বা সম্পত্তি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন। প্রিয় বন্ধুর দেখা মিলতে পারে। অতিরিক্ত খাওয়া শরীরের ক্ষতি করতে পারে। বন্ধুর মাধ্যমে সম্মান অর্জনের সম্ভাবনা রয়েছে।

সিংহ

দিনের শুরুটা আর্থিক দিক থেকে কিছুটা চাপযুক্ত হলেও, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। উপার্জনের সম্ভাবনা ভালো। সংসারে শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশান্তির ইঙ্গিত রয়েছে। অকারণে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। সন্তানের বিষয়ে চিন্তা থাকবে। নিজের পরিশ্রম সত্ত্বেও কিছু চাহিদা মেটানো কঠিন হবে। যানবাহন ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।

কন্যা 

পিঠে ব্যথা বা হাড়-জোড়ার সমস্যা দেখা দিতে পারে। অনেক পরিশ্রমের পরেও আর্থিক অগ্রগতি বিশেষ হবে না। দাম্পত্য জীবন ভালো কাটবে। বেশি পাওয়ার লোভে ক্ষতির সম্ভাবনা। সন্তানের কাছ থেকে সহায়তা পাবেন। বাড়তি আয়ের পথ খুলতে পারে। রাগ ও জেদ বাড়তে পারে—নিজেকে নিয়ন্ত্রণে রাখুন (Daily Horoscope)।

তুলা 

দাম্পত্য সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা। পারিবারিক সম্পত্তির ভাগ পেতে পারেন। কাজকর্মে সাবধান না থাকলে বড় ক্ষতি হতে পারে। আধ্যাত্মিকতা থেকে মানসিক শান্তি মিলবে। ভ্রমণে অসুবিধা হতে পারে। পাওনা টাকা আদায় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য সময়টা প্রতিকূল। ব্যবসায়ে কর্মচারীর মাধ্যমে উপকার পেতে পারেন।

বৃশ্চিক

বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করার সময় সাবধান থাকুন। খরচ হঠাৎ বেড়ে যেতে পারে। আইনি সমস্যার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত উদারতা ক্ষতির কারণ হতে পারে। বাড়ির প্রবীণদের স্বাস্থ্য নিয়ে সময় ব্যয় হতে পারে। আঘাত বা রক্তপাতের আশঙ্কা—সাবধান থাকুন। মনে সন্দেহ ও দ্বিধা দানা বাঁধতে পারে। অর্থাগম ভালো হলেও খরচের পরিমাণও বেশি থাকবে। কুটিরশিল্পে যুক্তদের জন্য দিনটি শুভ।

ধনু 

শত্রুদের ষড়যন্ত্রে বিব্রত হতে পারেন। সন্তানের সমস্যা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। পারিবারিক আলোচনায় মতবিরোধ দেখা দিতে পারে। কোনও মূল্যবান দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। সেবামূলক কাজে মানসিক শান্তি পাবেন। কর্মক্ষেত্রে সংযম বজায় রাখা দরকার। সময় ও অর্থ ব্যবহারে সচেতন থাকুন। দূরভ্রমণের আগে শরীরের অবস্থা বুঝে সিদ্ধান্ত নিন।

মকর

হারানো কিছু ফিরে পাওয়ার সম্ভাবনা। নৃত্য বা মঞ্চকলা যাঁদের পেশা, তাঁদের জন্য দিনটি অত্যন্ত শুভ। বন্ধুর সাহায্যে উপকৃত হবেন। প্রেমে পুরনো বিশ্বাস ফিরে আসতে পারে। সদাচরণে সকলের নজর কাড়বেন। সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গিনীর মতামত নিন। কারও সহায়তায় সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। অতিরিক্ত খরচের কারণে পারিবারিক অশান্তি হতে পারে। প্রিয় বন্ধুকে সাহায্য না করতে পারায় মন খারাপ হতে পারে। রাতে মাথাব্যথা বাড়তে পারে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

কুম্ভ

তর্ক-বিতর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। মায়ের প্রতি দায়িত্ব পালনে অবহেলা সংসারে সমস্যা আনতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। রাগ নিয়ন্ত্রণে না থাকলে পরিস্থিতি খারাপ হতে পারে। বয়োজ্যেষ্ঠদের উপদেশে উপকার মিলবে। ব্যবসায় কিছুটা ধীরগতি আসতে পারে। সন্তানের অসুস্থতা চিন্তার কারণ হতে পারে (Daily Horoscope)।

মীন

সংসারে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। কিন্তু অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। পরিবারের কাছে সুনাম বাড়বে। কেনাবেচা থেকে খুব বেশি লাভের আশা না করাই ভালো। বাস্তববোধহীন প্রত্যাশা আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। পাওনা টাকা ফেরত না পাওয়ায় হতাশা আসতে পারে। বিবাহ সংক্রান্ত আলোচনায় বাধা আসতে পারে। রাজনৈতিক ব্যক্তিদের জন্য সময়টা চাপপূর্ণ।

Related Articles