Highway Landslide: আসানসোলে খনি অঞ্চলে ভয়াবহ ধস, ১৯ নম্বর হাইওয়েতে ছড়িয়েছে আতঙ্ক
Highway Landslide shakes Asansol as a massive sinkhole forms on NH 19 near Marichkota, disrupting Kolkata–Dhanbad traffic and sparking safety fears.
Truth Of Bengal: আবার ধসের আতঙ্ক খনি অঞ্চলে। এবার ধস নামল ১৯নম্বর জাতীয় সড়কে। ব্যস্ততম ১৯ নম্বর জাতীয় সড়কের ওপরে ধসের ঘটনায় আসানসোলে ছড়িয়েছে আতঙ্ক(Highway Landslide)। রবিবার ভোর পাঁচটা নাগাদ আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মন্দিরের কাছে ধসের বিষয়টি নজরে আসে অনেকে। বাসিন্দাদের বক্তব্য, কুয়োর মতো গর্ত হয়ে যায় জনপথ-এর উপরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধসের পরিধি বাড়ে।দুর্ঘটনা এড়াতে পুলিস পুরো এলাকায় গার্ডরেল দিয়ে ঘিরে রাখে। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের লোকজন সেখানে আসে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী জানিয়েছেন, দ্রুত রাস্তা মেরামত করার জন্য পদস্থ আধিকারিকরা তাঁদের নির্দেশ দিয়েছেন।
[আরও পড়ুনঃ Stormy Session: শুরু হতে চলেছে বাদল অধিবেশন, বিরোধীদের চাপে পিছু হঠল কেন্দ্রের সরকার পক্ষ]
স্থানীয়ভাবে এলাকাটি হাট গাড়ুই নামে পরিচিত। ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দেখা গেছে বড়সড় ধস । চৌরঙ্গি মোড়ে কয়েক মাস আগেই রাস্তার উপর একটি ধস দেখা গিয়েছিল(Highway Landslide)।সেই ঘটনার পর আবারও কলকাতা থেকে ধানবাদগামী ১৯ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে এই ধসের ঘটনা সামনে এল।
FB POST: https://www.facebook.com/truthofbengal
জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন(Highway Landslide)। ধস কবলিত এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ঘটনার পর কলকাতা থেকে ধনবাদ গামী জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। যাতায়াত ব্যাবস্থা পুরোপুরি ব্যাহত হয়েছে মোতায়েন করা হয়েছে ট্র্যাফিক পুলিশ। চার ঘন্টা পরেও কেন বিশাল গর্ত ভরাট করা হয়নি তাই নিয়ে স্থানীয় লোকেরা প্রশ্ন তুলছেন।


