কলকাতারাজ্যের খবর

Monsoon Alert: শহিদ দিবস মিটলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস! বুধবার থেকে শুরু ভারী বর্ষণ

আগামী মঙ্গলবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে।

Truth of Bengal: সোমবার, ২১ জুলাই—তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে কলকাতার রাজপথে লক্ষাধিক মানুষের জমায়েতের প্রস্তুতি। ঠিক এই সময়েই রাজ্যের আবহাওয়ার গতিবিধি নিয়ে উঠেছে নতুন করে উদ্বেগ। কারণ, বঙ্গোপসাগরে ফের একবার সক্রিয় হয়ে উঠছে নিম্নচাপ। ফলে প্রশ্ন উঠছে—শহিদ দিবসেই কি বৃষ্টিতে ভিজবে কলকাতা? আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে দক্ষিণবঙ্গে গত ক’দিনের তুলনায় বৃষ্টির দাপট কিছুটা কমলেও, আবহমান পরিস্থিতি কিন্তু আবার ঘোরাফেরার পথে। আগামী মঙ্গলবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরে ফের একবার বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা—বিশেষ করে বুধবার থেকে (Monsoon Alert)।

আরও পড়ুন: Daily Horoscope: বাবা ভোলানাথের আশীর্বাদ এই ৪ রাশির উপর, ভাগ্যে আসতে চলেছে চমক

আপাতত সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সরাসরি সতর্কতা জারি হয়নি। তবে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ সোমবার সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে এইসব অঞ্চলে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Monsoon Alert)।

আলিপুর হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির গতি ও মাত্রা উভয়ই বাড়বে। প্রবল বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে। সপ্তাহের মাঝামাঝি থেকে শুরু হয়ে এই ভারী বৃষ্টির ধারা চলতে পারে অন্তত শনিবার পর্যন্ত। ফলে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সভা শেষ হতেই রাজ্যে ফের প্রবল বৃষ্টির মুখে পড়ার সম্ভাবনা প্রবল (Monsoon Alert)।

Truth of Bnegal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

একইসঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়াও ধীরে ধীরে বদলাচ্ছে। আজ সোমবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বুধবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস মিলেছে (Monsoon Alert)।

Related Articles