কলকাতা

মেট্রো চ্যানেল থেকে বড় ঘোষণা মমতার! আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে ‘যুবসাথী’র টাকা

মেট্রো চ্যানেলে আয়োজিত এক কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সরকারি এই প্রকল্পের কথা।

Truth of Bengal: ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আজ(শনিবার) থেকেই রাজ্যের যুবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা। ধর্মতলার মেট্রো চ্যানেলে আয়োজিত এক কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সরকারি এই প্রকল্পের কথা।

পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা একাউন্টে ঢোকার কথা ছিল। রবিবার নারী দিবসকে কেন্দ্র করে শনিবার থেকেই সেই প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে চলে আসবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

Related Articles