কলকাতা
অর্থবর্ষের প্রথম কিস্তি দিল কেন্দ্র, কোন খাতে ব্যবহার হবে এই টাকা?
জয় চক্রবর্তী: নবান্নের জন্য প্রাপ্য কেন্দ্রীয় বরাদ্দ। পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির টাকা পেল রাজ্য সরকার। রাজ্যের প্রাপ্য ৬৮০ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্রীয় সরকার। এই টাকা পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজে লাগানো হবে। গ্রামীন রাস্তা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কাজে ব্যয় হবে টাকা। বেশ কিছুদিন ধরে এই অর্থ আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে বেশ কিছু নথি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নথি দেওয়ার পরে প্রাপ্য টাকা পেল রাজ্য সরকার।
এ বিষয়ে রাজ্য সরকার অনেক আগেই এই টাকা পেত। কেন্দ্রীয় সরকারের অভিযোগ ছিল, প্রাপ্য অর্থ পাওয়ার জন্য কিছু নথির প্রয়োজন। এগুলো রাজ্য সরকার সঠিক সময় দেয়নি। উদ্যোগ নেওয়ার পরেই সেই নথি পৌঁছয় দিল্লিতে। এর পরেই প্রাপ্য অর্থ দেয় কেন্দ্রীয় সরকার।






